somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার জন্মদিনের অনুষ্ঠান করবেন না খালেদা জিয়া

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবারে জন্মদিনের অনুষ্ঠান করবেন না বলে দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

প্রতি বছর ১৫ই আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করেন। বিএনপির পক্ষ থেকে করা হয় বড় আয়োজন।

তবে এই একই দিনে জাতীয় শোক দিবস হওয়াতে, খালেদা জিয়ার জন্মদিন পালন করার বিষয়টা নিয়ে বিতর্ক হয়ে আসছে।

দুই দশকেরও বেশি সময় ধরে বেশ ঘটা করে বিএনপির চেয়ারপারসের জন্মদিন পালন করা হলেও, এবার কেন হচ্ছে না সেই অনুষ্ঠান?

বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নিশ্চিত করেছেন যে এবারে আনুষ্ঠানিকতা থাকছে না তার কারণ হলো- দেশের ‘চলমান সংকট, বন্যা পরিস্থিতি ও নেতাকর্মীদের জেল-গুম-খুনের’ কারণে খালেদা জিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানাচ্ছেন।

তবে বিএনপি এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একজন বলছিলেন সম্প্রতি ‘জাতীয় ঐক্যে’ গঠনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সাথে খালেদা জিয়ার বৈঠক হয়।

সেই বৈঠকে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে নেত্রীর জন্মদিন পালনের বিষয়টি খুব জোড়ালোভাবে উপস্থাপন করা হয় এবং এই দিনে জন্মদিনের অনুষ্ঠান করা নিয়ে বিএনপির নেতাদের মধ্যেও বিভক্তি রয়েছে বলে জানিয়েছেন বিএনপির উপদেষ্টা।

তবে দলের পক্ষ থেকে অনুষ্ঠান না করা হলেও জন্মদিন ব্যক্তিগতভাবে পালন করা হবে কিনা সেটিও অনিশ্চিত বলে জানা যাচ্ছে।

খালেদার জিয়ার ঘনিষ্ঠ একজন নেতার সাথে কথা বলে জানা গেছে পারিবারিকভাবে জন্মদিন পালন করা হলেও হতে পারে, তবে সেটিও একেবারেই অনিশ্চিত।

এছাড়া বিভিন্ন অঙ্গ-সংগঠন এই দিনে কেক, ফুল নিয়ে গুলশান এবং পল্টনের কার্যালয়ে যায়, প্রতি বছর এমনটাই হয়।

কিন্তু এবার কেন্দ্রীয় ছাত্রদল বলছে, আগামীকাল এ ধরনের উদ্যোগ যাতে তারা না নেয় সেটা তাদেরকে জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন যে এবার জন্মদিন অনুষ্ঠান করছেন না এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বিবিসিকে বলেছেন, এতদিন ধরে যে খালেদা জিয়া ১৫ই আগস্টে জন্মদিন পালন করেছেন এটারই নিন্দা জানান তিনি।

তাঁর ভাষায় এটা একটা ‘অমানসিকতা’।

এই দিনে জন্মদিন পালন করে খালেদা জিয়া এতদিন গোটা জাতিকে এতদিন অপমান করেছেন বলে উল্লেখ করেছেন তোফায়েল আহমেদ।

মি: আহমেদ এটাও বলেছেন যে ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসনের যে পরিচয়পত্র দেখা গেছে সেখানে এই নেত্রীর জন্ম ১৯৪৬ সালের ২১শে আগস্ট হিসেবে উল্লেখ করা আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×