somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের হামলার আশংকা করছে পাকিস্তান?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তানে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সীমান্তের কাছাকাছি এলাকায় ক্রমশই সরে আসছে।

ভারত পাকিস্তানে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে এমন একটি আশংকাও তৈরি হয়েছে সেখানে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফের সাথে আলাপ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

পাকিস্তানের উত্তরাঞ্চলে এনিয়ে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তান থেকে বিবিসির একজন সংবাদদাতা।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ'র একজন মুখপাত্র জানিয়েছেন, সকাল থেকে গিলগিট, স্কার্দু ও চিত্রাল এলাকায় 'বিমান পথ বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ'।

বিবিসির সংবাদদাতারা বলছেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে এমন আশংকায় এসব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামাবাদ ও পেশোয়ারের মধ্যকার মূল মহাসড়কের কিছু অংশও বন্ধ রাখা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, সংস্কারের জন্য মহাসড়ক বন্ধ করা হয়েছে। কিন্তু এই মহাসড়ক যুদ্ধবিমানের ওঠানামায় ব্যবহার করা সম্ভব।
পাকিস্তানের উত্তরাঞ্চলে বেশ সতর্ক অবস্থা অবলম্বন করা হচ্ছে।

ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনা ঘাটিতে রোববার রাতে একদল বন্দুকধারীর হামলায় ১৭ জন সৈন্য নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন।

রোববারের এই হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিলো বলে মনে করছেন ভারতের অনেক সেনা কর্মকর্তা বা নিরাপত্তা বিশ্লেষক।

ভারত কীভাবে এর জবাব দেবে তা ঠিক করার জন্য দিল্লিতে সিনিয়র মন্ত্রীদের সাথে এক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে, পাকিস্তান-ভিত্তিক জয়েশ-এ-মুহম্মদ নামের একটি জঙ্গি গোষ্ঠী এ ঘটনা ঘটিয়েছে।

তবে এ ঘটনায় জড়িত থাকার কথা জোরালো ভাবে অস্বীকার করেছে পাকিস্তান।

কিন্তু বিষয়টিকে কেদ্র করে দু'দেশের মধ্যে নতুন করে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদি আজ আরও পরের দিকে মন্ত্রিসভার এক বৈঠকে কাশ্মীর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বলা হচ্ছে যে এই বৈঠক থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।

এছাড়া নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিও কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বলে কথা রয়েছে।

কাশ্মীর উপত্যকা আজ ৭৪তম দিনের মত অচল হয়ে রয়েছে। সেখানে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘন্টায় কাশ্মীরে আরও ৬৪ জন তরুণকে গ্রেফতার করেছে।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×