দাওয়ায় বসে আয়েশ করে হুঁকো টানছে নেপিধান চাষীরা।
গোলাভরা ধানের গন্ধে ভারী হয়ে আছে ঘর। সময়মত ধানবীজ
কাঁদা লেপ্টে দিয়ে শুধু ধৈর্য্য ধরেছিল ফসলের। জমিতে নিড়ানি
সার কিংবা কীটনাশক কিছুই দেয়নি তারা। তবুও তাদের গোলাভর্তি
বছরকাবার ধান। আমি একটুকরো মরুভূমির পায়ের কাছে সমুদ্র,
আর শিয়রে পাহাড় দাঁড় করিয়ে মেঘ উড়াই।
এবং প্রার্থনা করি বৃষ্টির।
আমার চোখে সবুজ ঘাস।
ধোঁয়ার মতো মেঘ ওড়ে।
এ-সব দৃশ্যাবলীর মাঝে জীবন লুপ্ত হয়ে থাকে।
যথেষ্ঠ সম্ভাবনা উঁকি দেয়, মরুভূমিতে সবুজায়ন
হলে হয়তো আবার ভূগর্ভস্থ সোনার খুঁজে নেমে
পড়বো গভীরে। এভাবে রত্নপাথর কুড়াতে কুড়াতে
আমি হয়তোবা উপেক্ষার হাসি হাসবো ঐ-সব
নেপিধান চাষীদের। এত সহজে গোলাভরা ধানের
সুখে কীভাবে টানে আয়েশ করে হুঁকো!
ধোঁয়ায় ছেঁয়ে যায় ছানিপড়া বাতাস।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




