"শ্রাবনের আকাশটার আসলে কোন লজ্জা নেই, কখন যে মুখ গোমড়া করে থাকে, আবার কখন যে কান্দন করে বুঝি না।সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হতেই বেশ রোমান্টিক পরিবেশ, , যদিও আমার মত ছাপোষা মধ্যবিত্তের এই রোমান্টিকতার আবেগটা কদাচিৎ জেগে উঠে বৈকি, সে যাকগে ভর সন্ধায় অফিস থেকে ফিরব হঠাৎ মনে পড়ল ছাতাটা আজ আনা হয়নি, বারবার হারিয়ে যায় বলে পারতপক্কে ছাতা ব্যবহার করি না বললেই চলে, চিন্তিত মুখে অফিস থেকে বের হয়ে দেখি আকাশটা থমথমে তার সাথে যোগ হয়েছে ইলশেগুঁড়ি বৃষ্টি।গাড়ির জন্য অপেক্খা করছি কিন্তু রাস্তাঘাঠের বেহাল দশার কারনে গাড়ি বলতে রিকশা আর সিএনজি ছাড়া বড় তেমন কোন যানবাহন নেই বললেই চলে, আর কমবেশি সবাই জানেন এমন সময় রিকশাওয়ালা গুলোর পোয়াবারো, ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে, কিছু টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেও শালাদের নাড়ানো যায় না , কিন্তু জুটিবদ্ধ কপোত কপোতীদের বেলায় সেই তথ্য ভুল , তাদেরকে দেখলেই মনে হয় সাত আসমান পাড়ি দেওয়া রিকশাওয়ালাদের কাছে তুচ্ছ কোন ব্যাপার,অগ্যতা কি আর করা, সিঙ্গেল হওয়ার দুঃখ নিয়ে রিকাশা চালকের গুষ্টির ষষ্টীপুজো করতে করতে হন্টন যাত্রায় বেছে নিতে হলো এবং নানা কসরত করে অবশেষে কাকভেজা হয়ে বাসায় ফিরলাম, বৃষ্টির জল মোছার জন্য যেই তোয়ালেটা হাতে নিয়েছি অমনি পরপর দু-তিনটা হাঁছি দিলাম, ভেজা কাপড় বদলাতে না বদলাতেই দেখি শরীরটা বেশ গরম গরম লাগছে, অতপর জ্বর জ্বর ভাব নিয়ে বিছানায় গড়াগড়ি করছি, কি আর করা .......এরেই কয় কপাল, অদৃষ্ট্য।। "
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।