আজাদ ছিল তাঁর মায়ের একমাত্র সন্তান।আজাদের বাবা ২য় বিয়ে করায় বালক আজাদকে নিয়ে তার মা স্বামীর গৃহ-অর্থ-বিত্ত ত্যাগ করে আলাদা হয়ে যান।মা বড় কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান।আজাদ এমএ পাস করেন।এই সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ।আজাদের বন্ধুরা যোগ দেয় ঢাকার আরবান গেরিলা দলে।আজাদ মার কাছে যুদ্ধযাত্রার অনুমতি চায়।মা তাকে অনুমতি দেন।ছেলে যুদ্ধে যায়।
৭১এর ৩০আগস্ট মধ্যরাতের কথা স্মরণ করে আজও শিউরে উঠে ঢাকার আরবান গেরিলারা।ঢাকার অধিকাংশ মুক্তিযোদ্ধা নিবাসে একযোগে হামলা চালায় পাকিস্তানী সৈন্যরা। অনেকের সাথে আরো ধরা পড়ে রুমি,বদি,আলতাফ মাহমুদ,জুয়েল এবং আজাদ।আজাদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েও পাকিস্তানীরা কোন কথা বের করতে পারে নি।
তখন তার মাকে বলা হয়,ছেলে যদি সবার নাম-ধাম ইত্যাদি বলে দেয়,তবে তাকে ছেড়ে দেওয়া হবে। আজাদের মা ছেলের সাথে দেখা করেন এবং বলেন, "শক্ত হয়ে থেকো,কারো নাম বলে দিও না।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





