somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, চুপ থাকি..

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্জারি শাস্ত্রে একটা কথা আছে,

“a good surgeon knows how to operate,
a better surgeon knows when to operate,
a best surgeon knows when not to operate.”

এ কথাটি হঠাৎ আমদানি করার প্রেক্ষাপট বলছি নিচে। গত কয়েকদিন ধরে আমার বেশ কিছু বন্ধু-বান্ধব, বন্ধুপ্রতিম অনুজ ও অবন্ধু ফলোয়ার আমাকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলার ও লেখার অনুরোধ করতে করতে জ্বালায়া খাচ্ছে। আমি ভাই, সিম্পল বাংলাদেশি। খাই, দাই, ঘুমাই। তবুও তাদের জ্বালায় অনুরোধে ঢেঁকি না গিলে পারলাম না। বাট অলস মানুষ তো। তাই, ঢেঁকিটা একটু ছোট দেখেই গিললাম। বেশি কথা বলার বা লেখার ধৈর্য নেই।

কেন আমি উপরের কথাটি বললাম? তাদের উদ্দেশ্যে উপরের কথাটির সাথে সামঞ্জস্য রেখে জাস্ট এ কথাটিই বলব,

“A sensible citizen knows how to talk & write,
a more sensible citizen knows when to talk & write,
the most sensible citizen knows when not to talk & write.”

নিজেকে খুব বেশি সেন্সিবল বলছি ভাইবেন না। মনে হল, এখন চুপচাপ থাকাই ভালো।
দেশের এখন এমন একটা পরিস্থিতি যে আমি বেদিশা। আমি ভাই কোন গোত্রের না। চাই দেশের ভালো হোক, দেশের মানুষের ভালো হোক। কিন্তু যতই দিন যাচ্ছে, সে আশা দুরাশা হচ্ছে এটা নিয়ে আমার সন্দেহ নাই। এখন যে পরিস্থিতি একটা কথা বললে, হাজার মানুষ হাজার মিনিং বুঝে নিয়ে ক্যাচাল বাধাবে। তখন আমার নামের আগে-পিছে উপরে-নিচে তকমা জুটবে হাজারটা। বেহুদা একটা কথা বলে ফ্যাসাদ তৈরি করার মানে হয় না। কুরআনে আছে, "ফিতনা-ফ্যাসাদ হত্যার চেয়েও জঘন্য।" সব কিছুতে এখন কিছু মানুষের ঘেটেঘুটে ঘোলা না করলে ভাল লাগে না। গাধায় জল ঘোলা করে খায় জানতাম। এখন ইন্টারনেটেও ঘোলা করে জল খায় এমন পাবলিকের অভাব নাই।তাই, সব বুঝে-সুঝে চুপ থাকাই শ্রেয়। অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। হয়ত বলবেন, এখন সময় এসেছে এটা করার ওটা করার, এটা বলার ওটা বলার...ব্লা ব্লা ব্লা। কিন্তু ভাই, ফেসবুকে ব্লগে রাজা-উজির-মন্ত্রী-সান্ত্রী মেরে দেশের কত উন্নতি ঘটবে জানা আছে।

কথায় আছে, “Silence speaks louder than words”

তাই, আসেন চুপ থাকি।
বোবার শত্রু নাই।

( জানি এ কথাগুলা অধিকাংশ মানুষের ভালো লাগবে না। লাগার কথাও না। এড়িয়ে যান। অই যে, বললাম না, কিছু কিছু সময় কথা না বলাই শ্রেয়।)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×