তোমার উন্মাদ ভালবাসা হোক আমার প্রেমের চিকিৎসাবিজ্ঞান
তোমার দেহের এনাটমি হোক আমার আইটেম
তোমার মুখের লেগে থাকা হাসি হোক আমার কার্ড
তোমার জীবনের সুখ হোক আমার টার্ম
তোমার রাগ ভাঙ্গানো যেন আমাকে বোঝায় ফার্মাকোডাইনামিক্সের জটিলতা
খুনসুটি আর মান-অভিমানপূর্ণ কলহ হোক আমার বোরিং জীবনের প্যাথলজি
লিগাল মেডিসিনে পড়তে চাই ভালবাসার ব্যবচ্ছেদ।
আমার গবেষণার কমিউনিটি হোক আমাদের সংসার,
ফিজিওকেমিস্ট্রি তে পূর্ণ হোক আমাদের অভিসার।
মেডিকেল বই পড়ব না আর...
হতে চাই আমি ভালবাসার ডাক্তার।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





