somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রমশ আমরা মেডিকেল স্টুডেন্ট থেকে ডাক্তার হয়ে যাচ্ছি..

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ফার্স্ট ইয়ারে থাকাকালে যখন House M.D., Scrubs বা Grey's Anatomy‘র মত মেডিকেল ড্রামা সিরিজ দেখা স্টার্ট করি, তখন খেয়াল করতাম, Dr. House & team কিংবা ম্যারেডিথ, ইয়েং বা অ্যালেক্স কোন নতুন কেস দেখার জন্য হুড়মুড় পড়িমরি করে কম্পিটিশন লাগিয়ে দেয়। তখন ব্যাপারটা খুব অনর্থক ও অবান্তর মনে হত। মনে মনে হাসতাম। কী করে এরা নতুন কেস দেখার জন্য। এত আঁতলামি এরা করে কেন? হাহ! কী মজা পায় ওরা! অদ্ভুত!!

কয়েক বছর পর আজ সন্ধ্যায় ওয়ার্ড করে হঠাৎ বুঝতে পারলাম, কেন নতুন কেস পেলে দেখার জন্য তারা এমন করে, কী সেই নেশা ব্যাপারটাতে।

আসলে, বিষয়টা স্পন্টেনিয়াসলি ডাক্তারদের রক্তের মধ্যেই ছড়িয়ে যায় আস্তে আস্তে।

আজ ছিল আমাদের মেডিসিন ওয়ার্ডে উইকলি অ্যাডমিশনের ডেট। সচরাচর বেশ কয়েকটা কমন ডিজিজ কন্ডিশনই আমরা ঘুরে ফিরে হসপিটালে পেয়ে থাকি। কিন্তু, আজ ব্যতিক্রম ছিল। সৌভাগ্যক্রমে বেশ কিছু ইন্টারেস্টিং রেয়ার কন্ডিশনের কেস দেখে ফেললাম, যেমনঃ

# Hematidrosis or blood sweating : ঘামের সাথে রক্ত বের হওয়া। ‘ব্লাড সোয়েট’ নামে পরিচিত।

# Chilaiditi syndrome: লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের কিছু অংশ বা একটা লুপ লিভার আর দা ডায়াফ্রাম এর মাঝে চলে আসা, যেটা এক্স-রে তে রাইট সাইডে গ্যাস শ্যাডোর মাধ্যমে বুঝা যাচ্ছিল।

# Seagull Murmur: অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, যেটা গাংচিল যেভাবে ডাকে, সেভাবে কুউউ কুউউ ডাকের মত শোনাচ্ছিল। লোকটার mitral regurgitation ছিল।

# JIA (Juvenile Idiopathic Arthritis): যদিও এটা বেশ কমন কেস কিন্তু আগে কখনো নিজ চোখে দেখিনি।

# Idiopathic Thrombocytopenic Purpura (ITP): এটাও আগে নিজের চোখে দেখিনি। শরীরের ট্রাঙ্কের বিভিন্ন অংশে ট্রমাজনিত ইনজুরির মত পারপুরা মার্ক ছিল। দেখতে bruise এর মত মনে হলেও তা নয়।

দুই ঘন্টার মাঝে বেশ কয়েকটা আনকমন কন্ডিশন দেখার এই ব্যাপারটি ছিল বেশ সামান্যই। তার উপর নিজেরা ডায়াগনসিস করিনি, যা করার স্যারেরাই করে দিলেন। আমরা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখলাম মাত্র। কিন্তু, তবুও এই সামান্য ব্যাপারটিতেই কেন জানি নিজেদের আমরা নতুন করে চিনলাম।

মজার ব্যাপার হল, নিজেদের কাছে ব্যাপারটি একটুও এক্সট্রা আঁতলামি মনে হল না। মনে হল, এটাই তো স্বাভাবিক। ডাক্তার হচ্ছি, নতুন নতুন কেস দেখব না তো দেখবটা কী!

বুঝলাম,
আস্তে আস্তে আমরাও ক্রমশ সময়ের সাথে সাথে ম্যাচিউর হয়ে যাচ্ছি।
আস্তে আস্তে আমরাও মেডিকেল টিভি সিরিজে দেখা ক্যারেক্টারদের মত হয়ে যাচ্ছি।
আস্তে আস্তে আমরাও মেডিকেল স্টুডেন্ট থেকে ডাক্তার হয়ে যাচ্ছি।


পুনশ্চঃ কেসগুলো দেখেছি বলেই এসব বিষয়ে সবজান্তা হয়ে গেছি ভেবে নিয়েন না। এজন্য কিছু জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না। কিছু জানার ইচ্ছে থাকলে Dr. Google তো আছেই।


ফেসবুক লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×