somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ জার্নি ফ্রম বরিশাল টু গাবতলি টু মতিঝিল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বরিশাল থেকে রাত ১১টার বাস ১২টায় ছাড়ছিল। গত দু’দিন ধরে হরতাল থাকায় আরিচায় ইউসুয়্যালি যে জ্যাম থাকে, তার থেকে দ্বিগুণ ছিল জ্যাম। সবকিছু কাটিয়ে ঢাকায় গাবতলী যখন এলাম ঘড়িতে বাজে সকাল ৯টা (সময়টা লক্ষ্য করুন)।

এরপর টেকনিক্যাল থেকে মতিঝিলে আসার জন্য জন্য সিএনজি খুঁজতে লাগলাম।
-মামা, মতিঝিল যাবেন?
-হ
-কত?
-৪০০টাকা। (উল্লেখ্য, বরিশাল থেকে ঢাকার বাস ভাড়া ৫০০টাকা)।

টিনটিনের ক্যাপ্টেন হ্যাডকের মত গালির তুবড়ি ছুটাতে ইচ্ছে করতেসিল। কন্ট্রোল করে পরের সিএনজি’র কাছে গেলাম। লাটবাহাদুর সাহেব মতিঝিল যাবেন না। আর যাবেন যে না, সেটা আবার নিজের মুখে বললেন না। আমার দিকে এমনভাবে তাকাইলেন, যেন, আমি হিব্রু ভাষাইয় কথা বলতেসি। তারপর মুখটা ঘুরায়া সিএঞ্জি নিয়ে দলে গেলেন। বুঝলাম, যাবেন না। তা বাপ, নিজের মুখে বললে কী এমন ক্ষতি হত!!

যাই হোক, সেই প্রথম সিএঞ্জি ছাড়া আর ২য়জনের মুখে ‘যাব’ শুনতে পেলাম না। এভাবে, যাব না যাবনা শুনতে শুনতে পিছনে ব্যাকপ্যাক আর হাতে ট্রলি নিয়ে টেনে টেনে ততক্ষণে হেটে হেঁটে শ্যামলী শিশুমেলা পর্যন্ত এসে গেলাম। এরপর ১৪৫৭২ নং সিএনজিকে জিজ্ঞাসা করলাম, ‘মামা মতিঝিল যাবেন?’ আমি ততক্ষণে সিউর যে, উনিও না বলবেন। বাট আমাকে হতবাক করে দিয়ে মামা বলল, হুম।
-কত?
-৩৫০টাকা।

আবারো ক্যাপ্টেন হ্যাডক হব হব, কিন্তু মুখ দিয়ে কেমনে জানি বের হল, আচ্ছা, মামা চলেন। অতঃপর মতিঝিলের উদ্দেশ্যে রওয়ানা।

কিন্তু কাহিনী আভি আধেক হ্যায়। অত বলার ধৈর্য নাই। বুঝে নেন। যখন মতিঝিলে নিজের বাসার সামনে সিএনজি থেকে নামলাম, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে মাত্র ২টা। (সময়টা লক্ষ্য করুন, আর পূর্বের লক্ষ্য করা সময়ের সাথে মিলায়া দেখুন।)

বেশি না, গাবতলী থেকে মতিঝিল আসতে মাত্র ৫ ঘন্টা লাগল।
মাত্র ৫ ঘন্টা!!!

২. টেকনিক্যালের মোড়ে বাস থেকে নামার সময় ছোট কাজটার বেগ চেপেছিল। তখন ভাবলাম, আর তো বেশি হলে ১ ঘন্টা। এটুকু একটু চেপে রেখে দিলেই বাসায় গিয়ে করতে পারব।
তো, আমার অবস্থাটা বুঝতেই পারছেন।
আজ বুঝলাম, আমার শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল urinary bladder এর Detrusor muscle.

৩. বাসায় এসে যখন আম্মার হাতে রান্না করা গরম খিচুড়ী, আমের আচার আর গরুর গোশতের কোর্মা পেটে পড়ল, তখন মনে হল, এই রান্না খাওয়ার জন্য চার পাঁচে, বিশ ঘন্টা সিএনজি তে জ্যামে আটকে থাকতেও আমার আপত্তি নেই। home is where mom is

my city, Dhaka has greeted me with her usual enchanting beauty.
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×