somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো ছবি তুলুন। ভালোবেসে ছবি তুলুন...

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ডে। আমার ফ্রেন্ডলিস্টে এখন অনেকেই দেখি ছবি তুলেন। যারা তুলেন না, তারা ছবি তোলান। সমস্যা হল, আজকাল সবাই ফটোগ্রাফার হতে চায়। আর না হলেও নিজেকে ফটোগ্রাফার হিসেবে দাবি করে। সবার দেখাদেখি ক্যামেরা তো একটা কিনতেই হয়। সাথে কিনেন জুম লেন্স বা প্রাইম। এরপর বাকিটা ইতিহাস। অটো মোডে ফটাফট শাটার টেপা শুরু। বের হয়ে বন্ধুবান্ধব আর তাদের শ্বশুরবাড়ির চাচাতো ভাইয়ের নাতির পুতি থেকে শুরু করে সবার ছবি তুলে হয়ে যান ফটোগ্রাফার। আর ফটোগ্রাফি বলতে রাস্তার ভিখারি, ন্যাংটো শিশু, ফুল-পাতা ব্যাস। এডিটের সময় সবুজ পাতা লাল-কমলা হয়ে যায় ভাইব্রেন্সের চোটে। জবরজং ৩২ সাইজের ফন্টে ছবিতে নাম লিখে কপিরাইট ক্যাপশন দিয়ে এবার ফটোগ্রাফি পেজ খুলে ফেলেন। এরপর দুই দিন লাফানো হলে বাপের লুঙ্গি বেচে কেনা ক্যামেরাটা পচে আলমারির ভিতর। বাহ! বলিহারি যাই, আহা! ভাল তো, ভাল না?

অবশ্য তখনো খারাপ লাগে না। খারাপ লাগে তখন, যখন দেখি কেনার পর সাথে দেয়া ১৪-৫৫ কিট লেন্সের গুষ্ঠি উদ্ধার করে- এইটা কোন লেন্স হল, পিছনে ব্লার হয়না ব্লা ব্লা ব্লা। এরপর এক মাসের মধ্যেই হুটহাট আরো দামে দুইহাতি লম্বা লেন্স কেনার জন্য পাগল হয়ে যায়।

বেশি ছবি তোলার প্রতি আগ্রহ আছে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, অহেতুক দামি ক্যামেরা বডি এবং লেন্সের পিছনে ছোটা এবং আস্ফালন করা বাদ দিন। অন্তত প্রাইমারি স্টেজে দামি লেন্সের একান্তেই দরকার পড়েনা। আগে ছবি তুলতে শিখুন। ভালো ভালো ফটোগ্রাফারের তোলা ছবি দেখুন। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকজন ওয়ার্ল্ড ক্লাস মাস্টার ফটোগ্রাফার রয়েছেন। তাঁরা কোথায় কেন কোন ফ্রেমে কীভাবে ছবি তুলছেন দেখুন। এরপর নিজে ফটোগ্রাফির দৃষ্টি দিয়ে ফ্রেমের ভিতর দৃশ্য আনতে চেষ্টা করুন।

ভালো ছবি তুলতে হলে ভালো লেন্সের চেয়েও পূর্বশর্ত হল ক্রিয়েটিভ মন। আর লেন্সের কথা বলতে গেলে বলি, আপনার ক্যামেরার সাথেই দেয়া আছে বেশ ভালো একটি ১৮-৫৫মিমি কিট লেন্স। যদি আপনার ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকে, থাকে সঠিক দৃষ্টি এবং মনন, তবে এটিই আপনার সেরা তৃতীয় চোখ হিসেবে কাজ করবে। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বহুল ব্যবহৃত লেন্স এটি। হয়তো এটি দিয়ে সুন্দর সুন্দর মানুষের পিছনে ব্লার করা বোকেহওয়ালা শার্প পোর্ট্রেট, পোকামাকড়ের শার্প ম্যাক্রোশট কিংবা ১০০ গজ দূরে থেকে তোলা পশুপাখির ছবি তোলা যায়না, কিন্তু এই লেন্স দিয়ে মাঠে-ঘাটে-পথে-তটিনী-সৈকতে জীবনের যে টুকরো টুকরো ছবি ওয়াইড এঙ্গেলে দেখানো যায়, সেটা খুব কম চোখ দিয়েই দেখতে পারে মানুষ। এটাই বা কম কি!!

জীবনকে দেখার জন্য সবচেয়ে ভালো লেন্সটি হয়তো আপনার সংগ্রহেই আছে। অবহেলায় ফেলে না রেখে সেটাকে ব্যবহার করতে শিখুন, তাকে ভালবাসতে শিখুন।

ভালো ছবি তুলুন। ভালোবেসে ছবি তুলুন...
হ্যাপি ফটোগ্রাফিং... :)

১৯ আগস্ট, ২০১৫

ফেসবুক লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×