থামেন ভাই..অনেক হইছে
সারাদিন ধর্মান্ধ নিয়া চিল্লাইতে চিল্লাইতে আপনি নিজেই যে ধর্মান্ধ হয়ে গেছেন সেটা খেয়াল করছেন তো? অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকটাও ইকটু খেয়াল কইরেন
আপনারা সারাদিন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন।ঠিকাছে বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরাও চাই। আমরাও চাই এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান সকলে মিলেমিশে বাস করুক।
কিন্তু এই যে সাম্প্রদায়িকতা এটা সৃষ্টি করছে কারা?? যারা মৌলবাদি জঙ্গীগোষ্ঠি নাকি আপনারা তথাকথিত মুক্তমনারা ??
এই মুক্তমনারা আপনারাই তো বাক স্বাধীনতার নামে অন্যের ধর্মকে আঘাত করছেন। এইটা কোন ধরনের সম্প্রীতি? অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে তো এমন হওয়ার কথা ছিলনা!
আপনার তো আপনার ধর্ম পালন বা প্রচার করার কথা ছিল।
আপনার লিখা দু লাইন বা পৃষ্ঠা আমার ধর্মকে ছোট করতে পারেনা এইটা ঠিকাছে কিন্তু এই দুই লাইন লেখার রাইট আপনাকে কে দিয়েছে?
বাক-স্বাধীনতা, স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা হল অন্যের অধিকার হরন না করে নিজের অধিকার আদায় করে নেওয়া। কিন্তু আপনি কি আপনার টা আদায় করতে গিয়ে আমাকে বঞ্চিত করে ফেলছেন না?
“আপনার মুখের কথা শুনে আমি আপনার জীবন নিতে পারি, কিন্তু আপনার কথা বলার অধিকার আদায়ের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি”
দ্যাট ইজ গনতন্ত্র, দ্যাট ইজ স্বাধীনতা এন্ড দ্যাট ইজ বাক-স্বাধীনতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



