somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষ্ণকলি

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অবাক হয়ে পড়ি আমেরিকাতে কালো মানুষদের কষ্টের কথা।মার্টিন লুথার কিং এর বক্তব্য পড়ে এই কয়দিন আগেও চোখ ঝাপসা হয়ে ছিল আমার।কি অকথ্য নির্যাতন সহ্য করেছে আফ্র -আমেরিকান মানুষ গুলো।কোন প্রকার নাগরিক সুবিধা পেত না তারা।ভাল রেস্টুরেন্ট তাদের জন্য ছিল নিষিদ্ধ।তাদের জন্য ব্লাডি নিগার গালি ছিল অবধারিত। অবাক হয়ে সিনামা দেখি জেঙ্গো আনচেইন্ড,সেলমা ছবিগুল আর ভাবি কি খারাপ মানুষ ছিল ঐ সাদা চামড়ার মানুষ গুলো।
সেই কবে আফ্রিকার এক নেতা কালো মানুষদের জন্য কথা বলে জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়ে দিয়েছিল।কষ্টে কষ্টে জীবন পার করে দিয়েছিলেন নেলসন মেন্ডেলা নামের মানুষটা।তার জীবনী পড়ি আর ভাবি এত নিষ্ঠুর মানুষ হয় কি করে?শুধু মাত্র সাদা চামড়া বলে কালো মানুষদের উপরে অত্যাচার করে যাবে তারা!! ভাবি ঐ লোকগুলা খারাপ,ভাবি এখন আর ঐ দিন নাই,এখন দিন বদল হয়েছে!! ভাবি আমরা এই রকম না,আমাদের মাঝে এই রকম বর্নবৈষম্য নাই!! আমি বোধহয় চোখ বন্ধ করে ভাবতাম এই সব!! নাহলে এই রকম বোকার স্বর্গে বাস করি কি করে!! আমাদের মাঝে যে কি পরিমান কুৎসিত মানসিকতা লুকিয়ে আছে তা কল্পনাতীত।আমরা মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম পড়ব,মেন্ডেলার লং ওয়াক টু ফ্রিডম পড়ব,ইনভিক্টাস দেখব,টুয়েলব ইয়ার্স এ স্লেভ দেখব,দেখে চোখ লাল করে ফেলব কাঁদতে কাঁদতে কিন্তু চোখের সামনে যখন কালো কাওকে দেখব তখন শালা কাইল্লা বলে সম্বোধন করব।খুব বেশি হলে কালো কে আমরা ঐ পর্যন্তই ভাল বলব যতক্ষণ আমার কাছে না আসছে।আমাদের সমাজে কালো মেয়ের বিয়ে দিতে গিয়ে পরিবার বুঝতে পারে কি অভিশাপ তারা ভোগ করছে।এখনও আমাদের মা খালারা অজ্ঞান হয়ে যাবে যদি দেখে ছেলে কুচকুচা কালো এক মেয়ে কে পছন্দ করে বসে আছে!!আমার ধারনা ছিল সমাজে ছেলেদের অবস্থা মেয়েদের মত খারাপ না। কিন্তু আজকে এক অভিনেত্রীর বিয়ের ছবির নিচে মন্তব্য গুলো পড়ে বুঝলাম ছেলেদের অবস্থাও সুবিধার না।তুমি যত বড় ধঞ্চাই হউ, সমাজের চক্ষে তুমি কালা,কাইল্লা ভুত,বান্দর আরও না জানি কত কি!!!
সাদাদের চোখে যে আমরা সবাই কালো এই হুস আমাদের নাই।আমরা এই বাদামি রঙের মাঝে যে কত শেড তৈরি করছি আল্লাই জানে।আর সব শেডের মানুষই ছুটছি সাদা হওয়ার পিছনে।আরও সাদা,আরও সাদা...... যেন পৃথিবীর সব সৌন্দর্য সাদা রঙের মাঝেই নিহিত।মাঝখান থেকে রমরমা ব্যাবসা ত্বক ফর্সাকারি ক্রিমের!!
আচ্ছা,আমাদের শিক্ষায় কি কোন গলদ থেকে যাচ্ছে? আমরা কেন আজও মানুষকে মানুষ ভাবতে শিখলাম না?
জ্ঞান দাও প্রভু,ক্ষমা করো।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×