somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনে শেখা একটি চরম শিক্ষা

১০ ই জুন, ২০১৩ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নটরডেম কলেজে পড়া অবস্থায় কিছু মানুষের কাছ থেকে আমি জীবনের এমন কিছু বিষয় জানতে পেরেছি যা তখন বুঝতে না পারলেও জীবনের নানা বাঁকে সেই শিক্ষা আজ ঠিকই উপলব্ধি করতে পারছি।

আমাদের ম্যাথের টিচার ছিলেন জহরলাল সরকার স্যার। একদিন ক্লাসে একটা ছেলে কি কারনে যেন স্যারের সাথে বেয়াদবী করলো। স্যার ছেলেটাকে ডেকে কিছুক্ষন বকলেন। তারকিছু পরে স্যার যা বললেন তা অনেকটা এই রকম......... দেখেন স্যার (জহরলাল স্যার আমাদেরকে স্যার ডাকতেন) আসলে এই খারাপ আচরনের জন্য আমরা দায়ী না। দায়ী আমাদের বাবা মা। আমাদের বাবা মা রা প্রচন্ড ব্যস্ত। বাবা বিসনেস করেন মা চাকরী করেন। আমরা বড় হই বুয়ার কাছে। বুয়া যেহেতু ভালো পরিবেশে বড় হয়নাই তাই সে আমাদেরকে ও শেখাতে পারেনা। আমরা বুয়ার ছেলের আচরন শিখি।

কথাটা যে কতটা সত্য আজকের দুনিয়ায় আমরা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।


শহরের একলা বাসায় বাচ্চাগুলো আসলেই বুয়ার কাছে বড় হয়। আমার মনে আছে আমরা ছিলাম একান্নবর্তী পরিবার। চাচা,জেঠা,দাদা-দাদী সবাই একসাথেই থাকতাম। আর আমার মামারা আমাদের খুব কাছেই থাকতো। কখনো একাকীত্ব বোধ করতাম না। তাছাড়া মা তো আমাদের পিছে লেগেই থাকতেন ২৪ ঘন্টা। সব কাজিনরা মিলে একসাথে কত হই হুল্লোর। আমাদের ছোট বেলায় রেসলিং,আলিফ লায়লা আর ইত্যাদি এ জিনিসগুলো ছিলো জনপ্রিয়তার শীর্ষে। তখন রক নামের এক স্টার রেসলিং খেলতো আমরা সব ভাই বোনেরা রকের জিতার জন্য নফল নামাজে বসতাম ( যদি বাকী নামাজের কোন খবর নাই :p )


ঈদের আগের রাতে আতশবাজী হৈচৈ। আবার স্কুলের পরীক্ষা শুরু হলে ঘর হয়ে যেতো গনশিক্ষার আসর। আহা কি মধুর সেই দিনগুলো।


কিন্ত এখনকার শিশুরা এমনিতেই দাদা-দাদী,চাচা-চাচীর সাথে থাকেনা। তার মধ্যে আবার মা ও চাকরিতে চলে যান এতে করে বাচ্চাদের মানুষিকতায় এক আমুল পরিবর্তন ঘটে। মা বাবার মধ্যে তৈরী হয় অবিশ্বাস, ভাঙ্গে সংসার।

অনেকে ভাবছেন আমি নারীদের কাজের বিপক্ষে!!! মোটেও না। আমি বলছি সেই সময় ফিরিয়ে আনুন যেখানে একটি শিশু কোনদিন একা বোধ করবেনা, তার সময় কেটে যাবে দাদা-দাদী,চাচা-চাচীদের সাথে। আর যদি সম্ভব না হয় তাহলে বাবা মা যে কোন একজন আপনার বাচ্চার পাশে থাকুন। আপনারা কার জন্য উপার্জন করছেন ? এই শিশুটির জন্যই তো নাকি? কিন্তু আপনার সেই সন্তানই যদি আপনার স্নেহ থেকে বঞ্চিত হয় তাহলে আপনার উপার্জনের টাকা দিয়ে কি করবেন?


আমেরিকাকে আমরা দুনিয়ার সবচেয়ে অগ্রসর দেশ ভাবি, সেই আমেরিকায় দেখবেন হঠাত করে একজন কিশোর স্কুলে ঢুকে অনেক বাচ্চাকে গুলি করে এবং শেষে নিজেও আত্মহত্যা করছে। এর একমাত্র কারন হলো এই শিশুটি একাকীত্বের কারনে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তাই আমেরিকার মত দেশগুলো এখন আবার যৌথ পরিবারের কথা বলছে। ইদানিং তাদের সিনেমাগুলোতে দেখবেন মা বাড়িতে থেকে সংসার নিয়ে ব্যস্ত থাকে আর বাবা বাইরে কাজ করে। এটি আসলে আমেরিকান সাইকোলোজিষ্টদের পরামর্শে করা হচ্ছে , যাতে করে মানুষ আবার তার আগের নিয়মে ফিরে আসে।

জ্ঞানী জ্ঞানী কথা বলে আপনাদের বিরক্তির কারন হতে চাইনা,শুধু বলবো চিন্তা করুন। আর যে ভাবেই পারুন আপনার শিশুর জন্য সময় বের করুন। আর যদি তা না করেন তা হলে মা বাবা হিসাবে আপনি ব্যর্থ।
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×