আমার আব্বার অনুপস্থির কারনে আমাদের এজেন্সি অফিসে মাঝে মধ্যে আমাকে যেতে হয়। যেহেতু আব্বা নাই অফিসের টুকটাক হিসাব আমাকে দেখতে হয়,আমি আব্বার কেবিনের বড় চেয়ারে বসে একটু হম্বি তম্বি করি
এতে করে আমাদের ম্যানেজার সাহেব ছাড়া অফিসের অন্যসব স্টাফরা মোটামুটি আতংকে দিনাতিপাত করে। বেইল নাই ওয়ালা মানুষ হবার কারনে ঐ দৃশ্য আমার অন্তর আত্মাকে প্রশান্ত করে। অফিসের পিওন হাসান ও একাউন্টটেন্ট জুলফিকার সাহেব সবার চেয়ে একগুন বেশী আতংকিত থাকে। অথচ আমার চেহারার মধ্যেই কেমন যেন একটা ঢিলাভাব আছে। যাইহোক সবকিছুকে ছাপিয়ে যা বুঝা যায় তা হলো অফিসে আব্বার স্থলাভিষিক্ত হওয়ার কারনে আমার মত আম পাব্লিকের ও কিছুটা দাম বাড়ছে।
জুন মাসের প্রায় প্রতিদিন খোলা থাকার নিয়ম। আজ দুপুর বেলা বহুদিন পর অফিসে গেলাম। জুমার নামাজের আজানের সাথে সাথে সবাই প্রায় চলে গেলো মসজিদে শুধু আমি আর ম্যানেজার চাচা বসে একটা হিসাব মেলাচ্ছিলাম। নামাজ শুরু হবার মিনিট পাঁচেক আগে মসজিদে উপস্থিত হলাম। স্বাভাবিক ভাবেই পেছনের সারিতে জায়গা পেলাম। আমাদের একাউন্টটেন্ট সাহেব যে কিনা বিনা কারনে আমাকে দেখলে কাচুমাচু করে আমার সামনে দাঁড়ালো, একবারের জন্যও বললোনা স্যার সামনে আসেন। আমার পাশে নামাজে দাঁড়ালো পিয়ন হাসান এখন আর তার মধ্যে কোন ভীতি নেই। এই বিষয়টা আমার মনে প্রচন্ড দাগ কাটলো।
আমি নামাজ শেষে বাসায় ফিরছি আর চোখ থেকে পানি চেপে রাখতে পারছিলাম না এই ভেবে যে আল্লাহ তায়লা তার বান্দাহ সম্পর্কে কত ভালো জানেন। যে কর্মচারী সারাদিন কাচুমাচু করে নামাজ তাকে সাহসী বানিয়ে দিলো।মসজিদ তাকে সমান মর্যাদাবান করে দিলো। যেন চিৎকার করে আমার কর্মচারী আমাকে জানিয়ে দিলো আল্লাহর ঘরে সবাই এক,বড় ছোটতে কোন ভেদাভেদ নেই।
অবহেলা কিংবা কর্মব্যস্ততা যে কোন কারনেই হোক শুক্রবার ছাড়া জামাতে নামাজ আদায় তেমন একটা হয়ে উঠেনা। বিশ্বাস করুন আর নাই করুন আজকে আমাদের সমাজে যদি শুধুমাত্র জামাতে নামাজের প্রচলন থাকতো তাহলে এই সমাজের অবস্থা এতো করুন হতোনা। আমাদের সমাজের যত হানাহানি রাহাজানি সব কিছুর মুলে হলো আমরা নিজেদেরকে অন্যদের চেয়ে বড় মনে করি। দেখবেন একটা মারামারির শুরু হয় এই বলে তুই আমারে চিনস আমি কে??
সবশেষে বলতে চাই জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন।
সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




