somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা দিবস নামের ফাইজলামীর কোন দরকার বাংলাদেশ নামক পরিবার প্রধান দেশে নাই

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশের পোলাপাইন ফেসবুক,ব্লগ বাবা দিবসের কথা লেইখা ভইরা ফালাইছে। এতারা ভাবে বছরের এইদিন বাবারে উইশ কইরা হাডাই হালাইবো। কিন্তু আমগো ব্যপার ভিন্ন গত ৩৬৫ দিনের মতোই আব্বা আইজ সকালেও আমার লগে চিল্লাচিল্লি কইরা ঘুম থেইকা উঠাইয়া অফিসে গেসে।
বিকাল বেলা আসার সময় আমার প্রিয় ফল কাঁঠাল নিয়া আইছে।

আমি সন্ধায় ফিরতে দেরি দেইখা ফোনে হারামজাদা কয়া গালি দিলো। কইলো আর যেন ঘরে না আসি। আমি যথারীতি আইসা দেখি তিনি কাঁঠাল না খুলে বসে আছেন আমি কহন আমু। আমার লগে কাঁঠাল খাইবো।

৫/৭ দিন আগে কইছিলাম একটা গিটার কিন্না দিতে। কইলো টো টো কোম্পানির ম্যানেজার হইলে নাকি এইসব চিন্তা মাথায় আসে। গিটারের নাম যদি কোনদিন নিসি তাইলে হাড্ডি ভাইঙ্গা ফালাইবো। কাইল রাইতে নাকি আম্মারে কইছে গিটার কিনতে কত লাগে আমারে জিগাইতে। :) :)
:

একবার এক পরীক্ষায় খারাপ করলাম । পগ্রেস কার্ড নিয়া বাবাকে দেখানো মাত্র কইশ্যা একটা থাবরা দিলো । আর আম্মারে কইলো আইজ থাইকা ওর ভাত এই ঘরে বন্ধ। আমি তো আরামে চাচার বাসায় গিয়া সিনেমা দেখতাসি।

দুপুর পার হইয়া বিকাল হইলো। দেখি আব্বা চাচার বাসায় হাজির। চাচারে কইলো তুই এই হারামীরে ঘরে জায়গা দিলি কেন? পরে শুনি বাবা সারাদিন না খেয়ে আমার সব বন্ধুর বাসায় আমারে খুজছে।

শুনো পশ্চিমা দুনিয়ার মানুষেরা মা বাবারে ওল্ড হোমে রাইখা বছরের একদিন মা দিবস,বাপ দিবস নাম দিয়া তারে দেখতে যাও। আর সারা বছর কোন খবর রাখনা তোমাগো এই দিবসের আমি নিকুচি করি।

আমরা ভাটির দেশের মানুষ আমাদের মন নদীর কাদার মত নরম। আর বন্ধন ইস্পাতের চেয়ে শক্ত। তোমাগো এই সব দিবসের আমাদের দরকার নাই।
কারন তোমাগো বাপ মা তোমাগরে ১৮ বছর পরে ছাইরা দেয় আর আমাগো বাপ মা শরীরের শেষ ফোটা রক্ত দিয়ে হলেও সন্তানকে আগলে রাখে.

আজ বাবা দিবস নামক তোমাদের এই নাটকে আমরা অংশ নেইনা। আমাদের বাবারা আজ ও সকাল সকাল আমাদের সাথে হম্বি তম্বি করে ঘর থেকে বাইর হইছে আমাদের ওই গালাগালি বেশি ভালো লাগে।

সবাই ভালো থাকবেন
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×