somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ছোট গল্প......... প্রস্তুতি......

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরজ আলী ঢাকা শহরের হাজারো রিকসাওয়ালদের একজন। আর সব রিক্সাওয়ালার মতো আরজ আলীও কাক ডাকা ভোরে রিক্সা নিয়ে বের হয় আর ফিরে গভীর রাতে। আরজ আলী একটাই মেয়ে নাম আমেনা। বছর পাঁচেক আগে আরজ আলীর স্ত্রী মারা যায়। ছোট্ট মেয়েকে সৎ মা আসলে ভালোভাবে দেখভাল করবেনা এই ভয়ে আরজ আলী আর দ্বিতীয় বিয়ে করেনি।

বাবা মেয়ের সংসারে তেমন কোন দুঃখই ছিলোনা। রোজ রাতে এসে দেখেন মেয়েটা বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমেনার মায়াবী চেহারা দেখে আরজ আলীর মন ভরে যায়। দুনিয়ার সব সুন্দর রুপ নিয়ে এসেছে এই মেয়েটি। মাঝে মাঝে আরজ আলীর কাছে নিজেকে সুখী মানুষ মনে হয় দুঃখ একটাই এই দিনে যদি তার বউটা বেঁচে থাকতো।

অন্যান্য দিনের মতো আরজ আলী আজো বের হয়েছে রিক্সা নিয়ে। আজকে হরতালের দিন । মানুষজন বাস গাড়ি কিছুই পাবেনা তাদের ভরসা আরজ আলীর রিক্সার মতো হাজারো রিক্সা। হরতালের এই দিন তাই আরজ আলীর কামাই রোজগার ও ভালো। যানজট নেই, নেই সামান্য ভীড় ভাট্টা। আরজ আলী মনে খুশী হয় এই ভেবে যাইহোক আজকের দিনটাতো ভালোভাবে রিক্সা চালানো যাবে।

আরজ আলীর রিক্সায় যে প্যাসেঞ্জার বসে আছেন তিনি একজন ব্যংকার মতিঝিল যাবেন। রিক্সা বাংলা মটরের সামনে আসতেই পিকেটারদের কবলে পড়লো। আরজ আলীর যাত্রী একলাফে রিক্সা থেকে নেমে ভোদৌড়। কিন্তু রিক্সার মায়ায় রয়ে গেলেন আরজ আলী। পিকেটাররা রিক্সায় এবং আরজ আলী শরীরে আগুন লাগিয়ে দেয় একসাথে। পুলিশ এসে আগুন নিয়ন্ত্রন করে আরজ আলীকে ভর্তি করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট এ।

সারারাত মেয়ে আমেনা বাবার জন্য অপেক্ষা করে। চোদ্দ পনের বছরের কিশোরী মেয়ে কই যাবে কার কাছে যাবে বুঝতে পারেনা। পরদিন খুব ভোরে আরজ আলী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। বেওয়ারীশ লাশ হিসাবে আরজ আলী জায়গা হয় গোরান কবরস্থানে। মেয়ে আমেনা বাবার জন্য কেঁদে কেটে একাকার। ঘরের খাবার দ্রুত ফুরিয়ে আসছে। অনেকটা বাধ্য হয়ে রাস্তায় নামে ভিক্ষা করতে কিন্তু সেখানে আগের থেকেই হাজারো ভিক্ষুক। তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে তাড়িয়ে দেয় অন্য ভিক্ষুকেরা।

মহাখালি ফ্লাইওভারের নিচে প্রতিদিনের মতো আজো দাঁড়িয়ে আছে কিশোরী আমেনা। তার ঠোটে টকটকে লিপিষ্টিক, গালে কমদামী মেকাপ। সে অপেক্ষা করছে একজন খদ্দেরের। হয়তো এখনি কেউ এসে আমেনার শরীরের দাম নির্ধারন করবে। যে করেই হোক আমেনাকে আজকে খদ্দের জোগাড় করতেই হবে। আজ দুপুর থেকে আমেনা কিছুই খাওয়া হইনি। আমেনার জন্য দাঁড়িয়ে থাকা ভীষন কষ্টের, তবু যে করেই হোক তাকে দাঁড়িয়ে থাকতে হবে গভীর রাত পর্যন্ত।

আগামীকাল আবার হরতাল। কাল আবারো হয়তো প্রান যাবে কোন আরজ আলীর,সব হারিয়ে গৃহহীন ভাসমান মানুষ হবে হয়তো কোন আমেনা।

সবাইকে সে দিনের জন্য প্রস্তুত হতে বলবো যেদিন মজলুমের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে আসবে। আর গনতন্ত্র রক্ষার নামে ক্ষমতায় বসে থাকা ভন্ড আর অধিকার আদায়ের নামে ক্ষমতার আশায় ওত পেতে থাকা ক্ষমতাহীনেরা একদিন তোমাদের সব কাজের জবাব আল্লাহ এর কাছে দিতে হবে। তোমরা সেদিনের জন্য প্রস্তুত আছো তো ?

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোণে......এই কামনা
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×