হিজড়া বিড়ম্বনা! বিধাতার অভিনব এক সৃষ্টি! বিতর্কিত জ্ঞানবাজ তসলিমা নাসরিনের ভাষ্যমতে যারা না আস্তিক, না নাস্তিক তারাই নাকি জগতের নাম্বার ওয়ান হিজড়া (আদর্শিক নট শারীরিক)! জনপ্রিয় বিশেষজ্ঞদের অনেক মাস্টারমাইন্ডরা অতিউৎসাহী হয়ে রাজনীতিতে হিজড়া ভাইরাস খুজে বেড়ান! হাসিমুখে মিডিয়াতে বুলি আওড়ান চলমান দেশের রাজনীতি না গণতান্ত্রিক, না সৈরাচারী…….অনেকটা হিজড়ীয় কোম্পানির বাইপ্রডাক্ট! গঠনতন্ত্র বর্হিভূত নোংরামীর জন্য আই.সি.সি তুমি নব্য হিজড়া প্রতিষ্ঠান! তুমি ওয়ান দেশ চালিত নিধিরাম সর্দার!! হরহামেশাই অনেকে হিজড়াদের উদ্ভট আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়! অভিজ্ঞতা আমার স্মৃতিপটেও আঙ্গুল তুলল! বড় বোনের অপারেশনের সুবাধে ময়মনসিংহ সদরে দুই-তিনদিন ব্যস্ততায় হালকা দৌড়ের উপর থাকতে হয়েছে। এ দিকে আবার ঢাকায় ফিরে আসার তাড়া! কাজগুলো মোটামুটি গুছিয়ে ঢাকার বাস ধরলাম। শরীর খানিকটা ক্লান্তও বটে! বাস চলছে ঝড়ের বেগে! হালকা ঘুম ঘুম ভাব! দাদা টেকা দেও, ঐ বেটা টেকা দে, নইলে কিন্তু এক টান মাইরা দিমু ফালাইয়া!! হিজড়াদের এমন কর্কশ আওয়াজে আমার চেতন ফিরে এলো! অবস্থা বেগতিক বুঝে আগে থেকেই দুই টাকার একটি নোট রেডি করে রাখলাম! আপদ গেলেই বাঁচি! এবার আমার পালা ঐ বাফু দুই টাহাই দিলা! ও প্রতিদিন দেও এজন্যই না! বুঝলাম আক্রমণাত্বক ভাব কিছুটা কম! আমিই নড়েচড়ে বসে জিজ্ঞাস করলাম আপনাদের তো সংসার নাই!! এতো টাকা তুলে কি করেন? দাদারে কি আর! পেট তো আর মানে না! তার তো খাবার লাগে! আমাদের কেউ কাম দেয়না, মান-সম্মানের বালাই নাই। তাই বাধ্য হয়ে এই তোমাদের একটু জ্বালাই!! হা তাই তো! তাদের নাগরিক অধিকার কোথায়? তৃতীয় লিঙ্গের দাবীটাও তো হাসি-মশকরার পাত্র হয়েছে! দেশ বিশ্বায়নের দিকে যাচ্ছে! অথচ বাঙালি সমাজের একটি অংশ কালো ছায়ায় বাস করছে! তারা নিপীড়িত!! এক দেশেই চলে নীতির তিরিং ভিরিং স্পিরিং!!!!!
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।