ব্লগে যত লিখি, তার চেয়ে ঢেড় বেশি পড়ি, কিন্তু একটা বিষয় আমি ঠিক বুঝতে পারিনা। আমার জানামতে যারা ব্লগ লিখেন অথবা যারা তথ্য-প্রযুক্তির সাথে পরিচিত, তাদের সবাই না হলেও অন্তত ৯০ভাগ আমাদের শিক্ষিত মানুষের দলভুক্ত, অথচ এই আমরাই বিনা কারনে ব্লগে তুমুল গালি দিচ্ছি। আমাদের সবার মতামত একরকম না হওয়াটাই স্বাভাবিক।প্রতিটা মানুষের চিন্তা-ভাবনা আলাদা, নিজেদের মত করে স্বতন্ত্র্য। অথচ সাধারন দুই-একটি মতের অমিল বা গড়মিল হলেই আমরা গালির বহর ছুটতে দেখি। বই আর পুস্তকে যাই লিখা থাকুক, আমাদের শিক্ষা আসলে মাথায় রয়ে গেছে, মনে পৌছায়নি। আর এজন্যেই ছোটোবেলা থেকে যতই পড়ি না কেন, অপরের মতামতকে সম্মান করার মানসিকতা আমরা এখনো অর্জন করতে পারিনি। নিজের মত প্রকাশের স্বাধীনতা সবারাই আছে, কিন্তু ভাষার ব্যাভারে আমাদের মনে হয় আরো সংযত হওয়া উচিত। ব্যক্তিগত জীবনে যেমনই হোকনা কেন, অন্তত ব্লগ বা এইধরনের উন্মুক্ত মাধ্যমে আমাদের এই মানসিকতার পরিবর্তন আবশ্যক। এই লেখাটা হ্য়তো উপদেশ মূলক হয়ে গেল আর একই সাথে বিরক্তকরও বটে। কিন্তু বেশকিছু পোস্ট আর এর মন্তব্যে ব্যক্তিগত ও অন্যান্য পর্যায়ের বিভিন্ন গালির বন্যা দেখে খুব বিরক্ত লাগলো।
আলোচিত ব্লগ
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?
কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন
আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।