সামহয়্যারইনব্লগ ডট নেট এ আমার অ্যাকাউন্ট করা হয় প্রায় দুই বছর আগে। আমার বন্ধুরা তখন আমার চরিত্রের সাথে মিলিয়ে নাম দিয়েছিলো 'ভ্যাগাবন্ড'।
নামটা আমার খারাপ লাগেনি, সত্যি বলতে গেলে কিছুটা পছন্দই হয়েছিল বটে। তাই এইদুনিয়াতে এসে বেশকিছু নিক নিয়ে ঘুরেফিরে শেষপর্যন্ত 'ভ্যাগাবন্ড'-এ এসে স্থির হলাম।
কিন্তু সমস্যা হল এই ইংরেজী নামের মোহ আমার খুব তাড়াতাড়িই কেটে যায়। তারপর থেকেই আমি নাম (নিক) পরিবর্তনের চেষ্টা চালাচ্ছি, কিন্তু পাচ্ছিনা। আমি সামহয়্যারইনব্লগ এর কতৃপক্ষকে মেইল করি, কিন্তু কোন রেসপন্স পাইনি।
যাইহোক, সাম্প্রতিক কালে আমি এই নিক পরিবর্তনের আশা ছেড়ে দিয়ে ভাবলাম নতুন একখানা অ্যাকাউন্ট করব। কিন্তু হায়, মহান কতৃপক্ষ আমাকে সেই সুযোগ ও দিচ্ছেনা। আমার নিজের ফোন নাম্বারতো বটেই, আমার ছোটভাই, বন্ধু এমনকি আমার মা-বাবা যারই ফোন নাম্বার দেই সকল ক্ষেত্রে একই উত্তর 'নট অ্যাভাইলাবল'।
আমার বাসায় কোন ল্যাপটপ বা ডেস্কটপ নেই, থাকলেও আমার অতিপ্রাচীনকালীন মা-বাবা এখানে একখানা অ্যাকাউন্ট করেছেন, এমন ঘটনা ঘটার সম্ভবনা শূণ্যের কোঠায়। প্রশ্ন হল, তা হলে 'নট অ্যাভাইলাবল' কেন?
যদি ধরেনিই যে এই ফোন নাম্বারগুলো দিয়ে অন্যকেউ অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ব্যাবহার করে সেক্ষেত্রে আমার প্রশ্ন হল, উপযুক্ত ভ্যারিফিকেশন ব্যতীত এটা কিভাবে হচ্ছে যে একজনের ফোন নাম্বার দিয়ে অন্যজন অ্যাকাউন্ট করে বসে আছে? তাহলে ফোন নাম্বার দেয়ার দরকার কি?
আরেকটা প্রশ্ন, একই ফোন নাম্বার থেকে একাধিক অ্যাকাউন্ট থাকার সমস্যা কি?
সামহয়্যারইনব্লগ ডট নেট এর কতৃপক্ষকে খুজে পেলে আমি এই দুইটা প্রশ্ন করতাম। কিন্তু তাহাদেরকেইবা আমি কোথায় খুজে পাই??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



