somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি গ্রেট ভুল করেছ হে ব্রিটেন!

২৭ শে জুন, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ১০০ বছর পরে পৃথিবীর চিত্র কি হবে মনে হয়? পৃথিবী কি দেশ দ্বারাই বিভাজিত থাকবে? নাকি একটি একটি গ্রহগত সভ্যতায় পরিণত হবে। দেশপ্রেম বলে কিছু থাকবে নাকি তা পৃথিবীপ্রেমে পরিণত হবে।

আজ আমরা কিন্তু কথা বলি মানব সভ্যতা নিয়ে। অমুক স্থানের সভ্যতা, অমুক নদের পাড়ের সভ্যতা- এভাবে বিভাজন করিনা।

একটি শার্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সব কিছুর মধ্যই রয়েছে বিভিন্ন দেশ ও জাতির সম্মিলিত প্রয়াস।

আমার ধারনা ১০০ বছর পরে সমগ্র পৃথিবী হয়ে যাবে একটি সুপার কান্ট্রিতে। কোন দারিদ্রটাও থাকবে না, কোন ভিসা বাবস্থাও থাকবে না।

সুপার কান্ট্রি গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। ইন্টারনেট হল সুপার-কান্ট্রি এর টেলিফোন ব্যবস্থা। আঞ্চলিক জোটগুলো হল গঠনতন্ত্রের রূপকার। যেমন সার্ক, নাফটা, ই-ইউ, আরব লিগ ইত্যাদি। জোটগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে। একসময় বড় হতে হতে এবং একটি জোটের সাথে আরেকটি সংযুক্ত হতে হতে তারা একটিমাত্র বিশাল জোটে পরিণত হবে, যাকেই আমি বলছি সুপার কান্ট্রি বা 'পৃথিবী' বা পড়ুন 'গ্রহগত সভ্যতা' ।

হয়ত ততদিনে মানুষ মঙ্গল গ্রহে এবং ইউরোপা উপগ্রহে বসবাস শুরু করে দেবে। পৃথিবী-মঙ্গল-ইউরোপার মধ্যে সৌর-অলিম্পিক অনুষ্ঠিত হবে।

ফিরে আসি ই-ইউ থেকে গ্রেট ব্রিটেন এর সরে আসা নিয়ে। এবং রাশিয়ার বেশ খুশী খুশী মনোভাব নিয়ে।

উনারা কি মনে করছেন? উনারা ঠিক কাজ করলেন? উনারা স্বাধীনতা পেলেন? উনারা এখন ইস্ট ইউরোপিয়ান সুবিধাভোগীদের দূর দূর করে তাড়িয়ে নিজেদের চাকরী নিশ্চিত করবেন? নাকি সুপার কান্ট্রি গঠনে তাদের অবস্থান নড়বড়ে করলেন।

ইন্টারনেট এর পরেই, ই-ইউ হল মানবজাতির গ্রহগত সভ্যতা বিবর্তনের সবচেয়ে বড় নির্দেশনা। এই জোট-কে অনুসরণ করবে অন্য আঞ্চলিক জোট-সমূহ এটাই স্বাভাবিক। এবং তা-ই হচ্ছে।

গ্রেট ব্রিটেনের ৫২ শতাংশ মানুষ ভুল করেছেন। এই ভুলের মাশুল খুব সম্ভবত তাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে যখন তারা আবার ফেরত আসতে চাইবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×