somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরপর কে?

০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনুস সাহেবকে প্রধান করে ১৬ জনের অন্তরবর্তী সরকার গঠিত হলো l কার প্রেসক্রিপশানে এদের নেয়া হলো তা বোঝা গেলো না আর আমি যা বুঝতেছি তা পরিষ্কার ব্যাখ্যা এখন দিবো না l আমার কাছে অন্তরবর্তী সরকারের চেহারা দেখে বেশ রিলাক্স একটা মুড মনে হচ্ছে l বিশাল যুদ্ধ শেষ সকল শত্রু নিধন শেষে বিকালের আয়েশ করে চা খেতে খেতে করা কমিটি l আসলে কি এত রিলাক্স হওয়ার মত পরিস্থিতি এখন???

বর্তমান পরিস্থিতিটা কি উপদেষ্টা নির্বাচনের আগে তা মাথায় রাখা উচিৎ ছিল l খুব সম্ভবত যদি ভুল না করে থাকি নাহিদ নামের সমন্বয়ক যে এখন উপদেষ্টা হয়েছে সে বলেছিল, আমরা বাধ্য হলে অস্ত্র তুলে নিবো l খুব অবাক হয়েছিলাম তার এই কথা শুনে যেখানে সারা দেশের মানুষ সমর্থন দিচ্ছে সেখানে অস্ত্র তুলে নেয়ার কি দরকার হলো ?? যাই হোক এটা সে ভালো বলতে পারবে আপাতত এটা আবেগী বক্তব্য বলেই ধরে নিচ্ছি l কিন্তু আবেগ দিয়ে তো দেশ চলবে না l ১/১১/২০০৭ আর ৬/৬/২০২৪ সময়ের পার্থক্য প্রায় ১৭ বছর ইউনুস সাহেবের বয়স এখন ৮৪ এটাও বিবেচনায় রাখতে হবে l

এবার পরিস্থিতির দিকে তাকাই আন্দোলন সহিংস রূপ নিলো l জেল ভেঙে কয়েদি পালাচ্ছে থানাগুলো জ্বালিয়ে দেয়া হয়েছে সারা দেশের প্রতিটি থানায় আগুন দেয়া হয়েছে অস্ত্র লুট হয়েছে l ইতিহাসের এই পর্যায়ে যত পরিমান পুলিশ হত্যা হয়েছে তা আগে কখনো হয়নি l এখন প্রশ্ন যে সকল পুলিশ রাস্তায় ছিল সংঘর্ষে ছিল তাদের হত্যা বুঝলাম কিন্তু থানাগুলো জ্বালিয়ে অস্ত্র লুট এটা কেন?? তাহলে কি করতে চেয়েছিল যারা এগুলো করেছে ? বলে রাখা ভালো যে সকল অস্ত্র লুট হয়েছে তার ১ ভাগও উদ্ধার হয়নি l তাহলে সশস্ত্র বা গৃহযুদ্ধ এর প্রস্তুতি ছিল বা আছে l এবং গৃহযুদ্ধের সম্ভাবনা এখনো শতভাগ আছে l শিক্ষার্থীদের মুখ দিয়ে তা বলানোর উদ্দেশ্য পরবর্তীতে যদি গৃহযুদ্ধ হয় তাও শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেয়া সহজ হবে l

এদিক থেকে আমি অবশ্য শেখ হাসিনার হঠাৎ দেশ ত্যাগ অন্য ইশারা পাই l সে থাকলে বা জিদ ধরে বসে থাকলে নিশ্চিত গৃহযুদ্ধ এবং শেখ হাসিনা হত্যা করা সহজ হতো l একি সাথে দুই পাখি মারা যেত বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হলে ভারতের বর্ডার অশান্তি সিক্স সিস্টার অশান্ত l ইতিমধ্যে আমার জানা মতে সিক্স সিস্টারের কিছু অঞ্চলে কারফিউ দেয়া হয়েছে l কিন্তু সব কিছুতে পানি দিয়ে দিল শেখ হাসিনার হঠাৎ দেশত্যাগ l ফলে (১/১১/২০০৭)১৭ বছর পরে এত সুন্দর পরিশ্রম করে বিদেশী প্ল্যান প্রায় ভন্ডুল হয়ে গেলো!! এর প্রমান শেখ হাসিনাকে যুক্তরাজ্যের এসাইলাম না দেয়া সারা দুনিয়ার সকল শয়তানের প্ৰেম আশ্রয়স্থল যুক্তরাজ্য /কানাডা যখনএরা আইনের দোহাই দেয় তখন হাসি পায়!! অর্থাৎ ১৭ বছর পর শেখ হাসিনাকে হার মানিয়ে তাকে জীবিত দেখা আসলে তাদের পক্ষে কষ্টসাধ্য বুঝি!!


যাই হোক এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি গৃহযুদ্ধের দারপ্রান্তে আইন বলতে কিছু নাই অবস্থা তখন এই উপদেষ্টার তালিকায় আমি হতাশ এক ইউনুস সাহেব এবং মেজর অব. শাখাওয়াত ছাড়া বাকি কেউ এই ধরনের পরিস্থিতি সামাল দেয়ার যোগ্যতা আছে বলে মনে হয় না l দুইজন শিক্ষার্থী উপদেষ্টা করা সবচেয়ে অবিবেচক এবং প্রচন্ড সন্দেহজনকে সিদ্ধান্ত l এদের অবদান অস্বীকার করার কোন কারন নাই অবশ্যই আন্দোলনে এরা গুরুত্বপূর্ন ভূমিকায় ছিল l কিন্তু তাদের ছাত্র রিলেটেড কার্যক্রম থাকাই যুক্তিসঙ্গত ছিল l অন্যদিকে আরেকটি সন্দেহ হয় যে জন্যে বলছি প্রচন্ড সন্দেহজনক তা হচ্ছে দুর্বল ব্যক্তিদের দিয়ে সরকার গঠন করে আবার ব্যর্থ করার নীল নকশা নয়ত???!!!
যদি ব্যর্থ হয় তখন ব্যর্থতার তীরও যাবে শিক্ষার্থীদের দিকেই l

এর মধ্যে কিছু এনজিও কর্মকর্তা আছে যাদের অভিজ্ঞতা শুন্য শিক্ষার্থীরা আসলেই কত টুকু পারবে তা অবশ্য সময় বলবে শুধু ইউনুস আর মেজর শাখাওয়াত ( অবারপ্রাপ্ত )ছাড়া যোগ্যতার মাপকাঠিতে কেউ ১০ এ ৫ পাবে কিনা সন্দেহ!!

আশা করি মনে প্রাণে চাই আমি ভুল ভুল ভুল প্রমাণিত হই l আমার পোস্টের নাম এরপর কে? যদি এই অন্তরবর্তী সরকার ব্যর্থ হয় তখন জনতা কার কথা শুনবে?? কোন রাজনৈতিক দলও সেই অবস্থায় নেই জনতা মানবে এই অন্তরবর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এরপর কে? কেউ কাউকে মানবে না শুরু হবে শক্তি প্রদর্শনের খেলা অথবা আবার সেনা শাসন l তবে সেনাবাহিনীর বর্তমান অবস্থা যা মনে হচ্ছে এরা ক্ষমতা নিতে আগ্রহী না l তাহলে?! পশ্চিমদিকের কুটচালগুলোর মধ্যে গৃহযুদ্ধ সবচেয়ে প্রিয় চাল যার জন্যে দেশের প্রেক্ষাপট প্রায় প্রস্তুত!

যাই হোক আশা করি আমি ভুল প্রমাণিত হবো l
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×