somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

WW3 - WARNING ☣️

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়া ১০ হাজার সেনাকে রাশিয়াতে পাঠিয়েছে। এসব সেনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নামবে। এজন্য তারা এখন মস্কোতে প্রশিক্ষণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার (২৮ অক্টোবর) বলেন, উত্তর কোরিয়ার পাঠানো ১০ হাজার সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে। এদের মধ্যে ৩ হাজার সেনা ইউক্রেন সীমান্তের কাছে রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং এ সম্পর্কে নজর রাখা হচ্ছে l

ঘটনা ২ ইরানে দ্বিতীয় দফা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। রোববার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু, সেই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য ‘দ্ব্যর্থহীনভাবে’ ইরানে দ্বিতীয় দফা হামলার প্রস্তাব সমর্থন করেছেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১৩। ইসরায়েলের রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন চলছে যে গত ১৯ অক্টোবর তেল আবিবে নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোন হামলা হয়েছিল, তার জবাব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈঠকে অংশগ্রহণকারী এক মন্ত্রী বলেছেন ওই হামলার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

দুটি ঘটনা খুব স্পর্শকাতর l রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়ার জন্য কোরিয়ার সৈন্য রাশিয়াতে আছে এই অজুহাত ব্যবহার করছে যুক্তরাষ্ট্র l যদি ইউক্রেন রাশিয়াতে আমেরিকার অস্ত্র দিয়ে হামলা করে সেক্ষেত্রে রাশিয়াও আমেরিকার উপর হামলার সুযোগ পাবে l সেটি পারমানবিক হবে বলেই মনে করা হয় l

ইরান কিছু হম্বি তম্বী করলেও ইসরাইলে দ্বিতীয় বার আক্রমন করতো কি না আমি সন্দীহান!! তবে মনে হচ্ছে ইসরাইল ইরানের দ্বিতীয় হামলার বিষয়ে নিশ্চিত তাই এখন সময় অপচয় না করে দ্বিতীয় হামলার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ মধ্যপ্রচ্যে যুদ্ধ বড় হচ্ছে নিশ্চিত l ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে এবং চীন রাশিয়ার গ্রীন সিগন্যাল নিয়েই তা করেছে l এক্ষেত্রেও রাশিয়া ইরানের পাশে থাকবে অর্থাৎ রাশিয়াও এই যুদ্ধে জড়িয়ে যাবে l বাকি রইল চীন এখন দেখার বিষয় চীন কবে কিভাবে যুদ্ধে নামছে! হতে পারে তাইওয়ান আক্রমন দিয়েই হয়ত শুরু হবে l এর মধ্যে আরেকটি ঘটনা উল্লেখযোগ্য, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন কিন্তু বিমান বন্দরে তাকে কেউ অভ্যর্থনা জানায়নি!! খুব আশ্চর্যজনক আচরণ l চীন কি কিছুর প্রস্তুতি নিচ্ছে যার প্রতিফলন এমন আচরণ!!

অর্থাৎ এই ঘটনাগুলো প্রমান করে ইরান চীন রাশিয়া প্রস্তুত নতুন যুদ্ধ শুরু করার জন্য l যদিও আমি বহুবার বলেছি পোস্ট দিয়েছি ইউক্রেন যুদ্ধ, ইসরাইলে হামাসের আক্রমন সবই অনেকে বড় পরিকল্পনার অংশ যার মূল টার্গেট ন্যাটো বা ন্যাটো ভুক্ত দেশগুলোর উপর নতুন নতুন যুদ্ধ চাপিয়ে দেয়া l হচ্ছেও তাই ন্যাটোই এখন নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি চীন রাশিয়ার পরিকল্পনাতেই ন্যাটো ফাঁদে পা দিলো?! উত্তর এখন পাওয়া সম্ভব না হয়ত মাস খানেক বা আরও কম সময়ের মধ্যে আরও কিছু বিষয় পরিষ্কার হবে l ( চলবে )
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:২১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×