somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাঙ্গা থেকে গৃহযুদ্ধ ‼️

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা সরকার পতনের ঘটনা প্রবাহ প্রথম থেকেই বেশ জটিল এবং সন্দেহজনক l একটি সরকার পতন ঘটাতে কি হয় তা আশির দশক থেকেই সবাই দেখে আসছে বলা যায় প্রায় সব সরকার পতনই একই রকম l রাজপথে আন্দোলন তা থেকে সরকারি বাহিনীর সাথে লড়াই l কিন্তু এই সরকার পতনে কিছু ভিন্ন মাত্রার এবং আন্দোলনের সাথে সম্পর্কহীন বেশ কিছু ঘটনা ঘটেছে যেমন, থানা আক্রমন জ্বালিয়ে দেয়া, অস্ত্র লুট, জেলখানার ভেঙে আসামি ছিনতাই l এধরনের ঘটনা সাধারণত হয় গৃহযুদ্ধের সময় হয় l স্বাভাবিক সরকার পতনের আন্দোলনে এধরনের ঘটনা হয় না l সাধারণ জনতা অস্ত্র লুট করে না, আসামি ছিনতাই করে না, থানায় ঢুকে পুলিশ হত্যা করে না এ ঘটনাগুলো অবশ্যই সাধারণ জনতার কাজ না l গৃহযুদ্ধ শুরুর দিকের ঘটনার সাথেই মিল বেশি l অবশ্য একজন সমন্বয়ক নাহিদ ঘোষণাই দিয়েছিলো সশস্ত্র সংগ্রাম করবে l অর্থাৎ তাদের প্রস্তুতি ছিল এবং আছে l যেখানে সরকার তখন সম্পূর্ণ নতজানু সব দাবী মেনে নিচ্ছে সেখানে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি এবং ঘোষণা যুক্তিসংগত কোনভাবেই না l

দ্বিতীয়ত সাধারণ জনতা এবং ছাত্ররা এত অল্প সময়ে কোনভাবেই সম্ভব না এত টা সংগঠিত হবে যুদ্ধের জন্য l কিন্তু কেউ না কেউ বা কোন কোন সংগঠন এই গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছে এবং আন্দোলনের আড়ালে তাদের কর্মকান্ড পরিষ্কার সেদিকেই ইঙ্গিত করে l

এখন আসি বর্তমান প্রেক্ষাপটে, ইস্কন নিয়ে অতি বাড়াবাড়ি এদের নেতাদের মামলা, ভারত বিরোধী প্রচার কিন্তু ভারত কি কোন ধরনের আগ্রাসী আচরণ করেছে?? বরং তাদের সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে সহযোগিতার কথা বলা হচ্ছে l হঠাৎ ভারত নিয়ে এত হই চই কেন?? কি করতে চাচ্ছে? কারা করতে চাচ্ছে? দেশ গঠন বাদ দিয়ে সরকার সহ কিছু রাজনৈতিক দল ভারত নিয়ে মহা হাঙ্গামা ভোটের খবর নাই, উন্নয়নের খবর নাই ভারত নিয়ে এমন অবস্থা যেন ভারত সীমান্তে সেনা জড়ো করেছে কাল হামলা করবে?! কি উদ্দেশ্য??

সরকার হটানোর নামে এশিয়া নিয়েই নতুন কোন পরিকল্পনা হচ্ছে না তো!! শ্রীলংকার মত এশিয়ার রাজনীতির গুটি হয়ে যাচ্ছে না তো বাংলাদেশ?! শ্রীলংকাও দীর্ঘ সময় গৃহযুদ্ধ কবলিত অঞ্চল ছিল শেষ মনে আছে যখন শ্রীলংকা ঘোষণা দিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে এল টি টি নেতা প্রবাকরণকে ঘিরে ফেলেছে তার ৫ কি মি এর মধ্যে পৌঁছে গেছে তখনও আমেরিকার কি দৌড় ঝাঁপ যুদ্ধ বন্ধ করে এল টি টির সাথে আলোচনায় বসতে l শ্রীলংকার উপর কি চাপ ‼️ কিন্তু শ্রীলংকা কারো কথা কান দেয়নি তারা প্রবাকরণকে হত্যা করেছিল যার ফলে শ্রীলংকা গৃহযুদ্ধের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল l কিন্তু সেই অভিশাপ এখন বাংলাদেশের উপর আসছে না তো ‼️

ভারত বিরোধিতার নামে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী করে টা থেকে গৃহযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক শান্তিরক্ষী নামবে l লাভ আমেরিকা ন্যাটোর ভারত চীন দুটোকেই শায়েস্তা করার পয়েন্ট হবে বাংলাদেশ l মমতা তো এক ধাপ এগিয়ে শান্তিরক্ষী নামানোর প্রস্তাব দিয়েই রেখেছে ‼️ এখানে মনে রাখতে হবে মমতার রাজনীতি কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতি না কলকাতার মুসলিম নেতাদের সম্পূর্ণ সমর্থন মমতার আছে সেই সসাথে বাংলাদেশ এবং পাকিস্তানের জঙ্গিদের একটা ভালো আশ্রয় কেন্দ্র পশ্চিমবঙ্গ l বাংলাদেশ থেকে অনেক জঙ্গি পালিয়ে পশ্চিমবঙ্গ আশ্রয় নিয়েছে l পাকিস্তানের নেতাদের সাথেও মমতার ভালো সম্পর্ক l সব মিলিয়ে লক্ষণ খুব খারাপ l আল্লাহ আমাদের হেফাজত করুন l
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৭
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×