রেগে গেলেন তো হেরে গেলেন এই কথা টা এর আগে যতবার শুনেছি ততবার আমার রাগ বেড়ে গেছে আরও কয়েকগুণ। মনে হত রাগ করার কারন থাকা সত্ত্বেও আমি রাগ করব না এটা আবার হয় নাকি? রাগ তো আমার আবেগের ই বহিঃপ্রকাশ। রাগ করার অধিকার সবার আছে। আমার কেন থাকবেনা? বলতে দ্বিধা নেই বরাবর ই আমার রাগ একটু বেশিই। রাগ হলে ঠিক মাথাটা কাজ করে না। কি বলি কি করি নিজেই জানিনা।
রাগের স্বাভাবিক ধর্ম অনুযায়ী সে তার সময়ের পর চলে যায়। আর আমি আপসোস করতে থাকি “এটা আমি কি করলাম, এটা আমি কি বললাম, এটা না বললেও পারতাম, আমার কারনে একজন কষ্ট পাচ্ছে, তাকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি, আর একটু ধৈর্য ধরা আমার উচিৎ ছিল”।
কিন্তু ততক্ষণে যা ঘটার তাই ঘটে যায়। আমার কাছের মানুষ গুলো আমাকে ভুল বুঝে। কেউ কেউ হয়ত আমাকে ছেড়ে দূরে চলে যায়। এরকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটলেও আমার রাগ কিন্তু কমে নি বরং বয়সের সাথেসাথে বেড়েছে।
আমি আমার মত রেগেছি, রেগে গিয়ে অন্যকে যেমন কষ্ট দিয়েছি নিজেও পেয়েছি। তবে নিজে বেশী কষ্ট পেয়েছি। কাছের মানুষ দূরে চলে যাওয়াতে যেমন কষ্ট পেয়েছি তেমনি কাছের মানুষ গুলকে কষ্ট দিয়েও কষ্ট পেয়েছি।
রাগের কারনেই আমি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছি জীবনে। এভাবে আর কত? তাই ঠিক করেছি আমি আর রাগব না। কারন রাগ ই মানুষকে ধ্বংস করে দেয়। রাগ করার অধিকার আমার থাকলেও, জীবনটা ধংস করার অধিকার আমার নেই। কারন জবন টা অনেক সুন্দর। জীবনের এতটা সময় না বুঝলেও আজ আমি বুঝতে পেরেছি রেগে গেলে হেরে যেতে হয়। আমি আর হারতে চাই না। আমি জীবন টাকে উপভোগ করতে চাই...।।
তাই আজ থেকে আর কোন রাগ আমাকে স্পর্শ করতে পারবেনা.....................।
আমি রাগব না, আমি রাগব না, আমি রাগব না...............।
সবার কাছে একটা অনুরোধ রাগ কমানোর কোন টিপস থাকলে দিবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


