সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর এসেছিল বলে,
ছুঁড়ে দিয়েছিলে অজস্র ভৎসনা।
কিছুটা বিমূর্ত ছিলাম,
মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।
মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।
বারান্দায় দাড়িয়ে আকাশ দেখছিলাম,
আনমনা হয়ে কিছুটা সময়।
পেছন থেকে তোমার ডাক শুনতে পাইনি বলে
বললে 'তুমি একটা যন্ত্রনা'।
মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।
মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।
ছোট শিশু গুলো ধুলো মেখে খেলছিল,
তাদের দেখে একাই নিরবে হাসছিলাম।
আর কিছুটা সপ্নে ভাসছিলাম।
পেছন থেকে হঠাৎ এসে বললে
'এতো পাগলামো আর ভাল্লাগেনা'
মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।
মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।
গোলাপের কিছু পাপড়ি ছিড়ে,
তোমার ডাইরিতে রেখেছিলাম।
সাথে কিছু ময়ূরের পাখনা।
চোখে পড়তেই, ছুড়ে ফেললে মূহূর্তে।
কড়া ভাষায় বললে 'এসব আর কখনোও করো না'
মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।
মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।
পেরিয়ে গেছে অনেকটা সময়
এখন হয়না অনেক কিছুই,
বদলে নিয়েছে তোমার মত করে।
জীবন যেন ক্লান্ত বেজায়,নিয়ম ভাঙ্গার ডরে।
তুমি এখন তৃপ্ত মানুষ, সুখি ভিষন
আমার মত এমন নাকি আর পাবে না।
মুচকি হেসে বলেছিলাম,
তুমি আমার পাশে ছিলে, তবেই না......
ভেতর থেকে শুনতে পেলাম,
মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।
[ভালবাসি তাই, ভালবেসে যাই।
জানি তুমি নাই, পড়ে আছে ছাই।
ভালবাসি তাই, ভালবেসে যাই।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





