somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধাতার রাজ্যে ভাল জিনিস অল্প হয় বলেই তা ভালো

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বিধাতার রাজ্যে ভাল জিনিস অল্প হয় বলেই তা ভাল নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি’-অমিত রয়, শেষের কবিতা ।
আমি শুরু থেকেই মাঝারি, মানে গড় পড়তা বা অ্যাভারেজ । এই ধরনের মানুষগুলোর মধ্য এক ধরনের টেনডেন্সি থাকে পৃথিবীর সব কিছুতেই পারদর্শি হওয়ার ।কোন একটি বিশেষ বিষয়ে এরা মনোযোগ সব সময় কেন্দ্রীভূত রাখতে পারেনা । তাই অনেক সময়ই তাদের অনন্য হয়ে উঠা হয়না । আবার অনেকের বেলায় হয়ও । আমার বেলায় কোনটা তা বিধাতাই জানেন। এ নিয়ে আমার খুব বেশী মাথা ব্যথা নেই ।

ইনবক্সে, অনেক সময় সরাসরি এবং অনেক সময় টিম্পনি কেটেও অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপনি এত কাজ একসাথে করেন কি করে?কোনটাইতো মনে হয় ভাল মত করতে পারেন না । তাদের জন্য আজকের এই লিখা ।তাই উত্তরটা একটু গুছিয়েই দেই।
শিক্ষকতা আমার পেশা এবং এক রকম নেশাও। একজন ভাল মানের রিচারসার হওয়ার তীব্র আকাক্ষা আমার বহুদিনের । জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি ।চাপ ছিল সবসময়ই শুধু পড়ালেখা করার।ডাক্তার হওয়ার স্বপ্ন ব্যার্থ হওয়ায় ভাঙ্গা মন নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হই। প্রথম দিকে খাপ ছাড়া লাগলেও আস্তে আস্তে গণিতকে ভালবাসতে শিখি ।

গণিত নিয়ে স্বপ্ন দেখতে শিখি ।এখন গণিত তথা বিজ্ঞানের সদূর প্রসারি চিন্তা নিয়ে আমার ঘুম ভাঙ্গে আর ঘুমোতে যাই। বিজ্ঞান বিষয়ক লিখাকে জনপ্রিয় করে তুলতে নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করছি । ধিরে ধিরে আরও নানাবিধ লিখালিখির সাথে সম্পৃক্ততা বাড়ছে এবং এটা এখন একটা সামাজিক দায় বদ্ধতায় দাঁড়িয়ে গেছে ।বলতে পারেন একরকম ঘোরতোড় নেশার মতন হয়ে যাচ্ছে দিন দিন ।সুতরাং পেশা এবং নেশা যখন একসাথে মিশে যায় তখন অনেক কিছুই সম্ভব আর এ জন্য আমি চির ঋণী আমার প্রিয় উইনির কাছে।।
গান গাওয়ার অভ্যেস অনেক আগের ।


হল লাইফে বন্ধুদের ঘুম ভাঙ্গত আমার গানে আর তারা ঘুমোতে যেত আমার গানের চিৎকার নিয়ে । কেউ কখনো নিরাস করেনি, হতাস করেনি আমায় ।সবাই উৎসাহ দিয়েছে । প্রতিটি মানুষেরই কাজের পরে রিলাক্সের দরকার হয় ।আমার রিলাক্স হচ্ছে গান ।গান আমার ক্লান্তি দূর করে, আমাকে মুক্তি দেয় সমস্ত যণ্ত্রণা থেকে ।গান লিখি, সুর করি । কিছুদিন আগ পর্যন্তও গান নিয়ে তেমন কোন চিন্তা ছিলনা । কিন্তু অনেকের অনুরোধেই গান নিয়ে কাজ করতে চাই ।সরাসরি ভোকালে আমাকে পাওয়া না গেলেও আমার গান নিয়ে অদূর ভবিষ্যতে অনেকেই হয়ত কাজ করবেন ।সর্বোপরি একজন মানুষের ঐ কাজই করা উচিত যা সে ইনজয় করে। আমি আমার প্রতিদিনের এই প্রতিটি কাজই ভীষণ রকম ইনজয় করি, সেই সাথে ভালবাসি । সুতরাং এরা আমার লাইফে বাঁধা হয়ে দাঁড়ায় না ।কোন একটা কাজ করার সময় আমি অন্য কাজকে এর সাথে সমপৃক্ত করি না বা করার চেষ্টা করি না। তাই আমি বলবো আমি ভাল আছি, আছি বেশ। আপনি আপনার প্রশ্নের সদোত্তর পেলে আমি খুশি ।না পেলেও ক্ষতি নেই কারণ কেউ আপনাকে দিব্বি দেয়নি উত্তরটা খোঁজার । সবাই দোয়া করবেন আমার জন্য ।আছি, থাকবো, থাকতে চাই আপনাদের মাঝেই ।


হাইপেশিয়া লিজা
১৩/০৬/২০১৬
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×