somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একই রকম থেকো

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে পঁঞ্চাশ বছর পরে
যদি কোনোদিন তোমার আমার দেখা হয়
আধ-পাকা চুল, গম্ভীর মুখ
গভীর চোখের চাহনি
সাদা পাঞ্জাবির সাথে কালো কোট পরা তুমি
থেকো একই রকম থেকো ।
জানি তুমি আসবেনা আগ বাড়িয়ে কথা বলতে
আমিই না হয় যাব
লজ্জা ভেঙ্গে প্রথম সম্বোধনটা না হয় আমিই করব
তুমি শুধু সহজ থেকো কেমন ।
সেদিন যদি আমাদের সামনে কোনো ফুল ওয়ালা পরে
তুমি পকেট থেকে খুচরো টাকা বের করে
আমায় একটা ফুল কিনে দেওয়ার ভান করো,
এতেই আমি হব খুশি
ফুল পেয়ে নয় আমার ভাললাগাটা
তুমি মনে রেখেছো এই ভেবেই হব আমি আবেগ আপ্লুত ।
নিরবতার এক ফাঁকে তুমি আনমনে একবার হলেও
আমার বাচ্চাদের কথা জিজ্ঞেস করো
সেই সময় আমি না হয় জানতে চাইব
তুমি আমার বাচ্চার নামটা মনে রেখেছো কিনা
নামটা তুমি মনে রেখো ভুলে যেওনা
কারণ জানতো আমার সবকিছুই সহ্য হয়
শুধু সহ্য হয়না তোমার অবহেলা ।
পঁঞ্চাশ বছর পরও তুমি এমন এলমেলোই থেকো
গল্পের এক ফাঁকে আমি তোমার ভুল ধরিয়ে দেবো
বলব, ‘বড় নখ, অগোছালো চুল আর কুচকানো পাঞ্জাবি
পরার অভ্যেস তোমার গেলোনা ‘।
এত আপন লাগে কেন তোমায়
আমার সমস্ত স্ত্ত্বাকে কেন তোমার মাঝে
বিলিয়ে দিতে ইচ্ছে করে
হয়ত পঁঞ্চাশ বছর পর আমি তোমার চোখে
চোখ রেখে তাকাতে পারব না, আড়চোখে দেখব
আর তুমি থাকবে মাটির দিকে তাকিয়ে
তোমায় নিয়ে স্বপ্নের ঘর বাঁধাতো আর হল না
আমার প্রেমটা যখন পরিণত
সব কিছু দেবার জন্য প্রস্তুত
তখনই তুমি তা বুঝলে না ।
আমি সত্যিই যখন তোমায় আপন করে চাইলাম
তখনই তুমি আমায় পেতে চাইলে না
তবুও থেকো, তুমি একই রকম থেকো
আমি না হয় সেই পঁঞ্চাশ বছরের অপেক্ষাই থাকব
এরপর আবার কোনো পঁঞ্চাশ বছর..
হয়ত আমৃত্যু…..
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×