বিয়েটা হুট করেই হয়ে গেলো ।অথচ,এর কিছুদিন আগেও ভাবতেই পারছিলাম না যে,লাইফটা এত মজার,এত আনন্দের....!
জুলাই মাসের ৫ তারিখ,২০১২, পবিএ শ'বে বরাত । তার সাথে আমার প্রথম কথা বলা..।
কন্ঠস্বর শুনেই ফিদা হয়ে গেলাম । যতটানা ভেবেছিলাম তার চেয়েও বেশী এডভান্স আর স্মার্ট ও ।
আমি প্রথম দিন,মানে ৫-ই জুলাই যেদিন ওর সাথে প্রথম কথা হয় সেদিন কথা বলার সময় তা রেকর্ড করেছিলাম । আর পরে সেটি প্রায় ঘন্টায় হাজারবার শুনেছিলাম....! আর শুনতে শুনতে কখন যে এই মানুষটার উপর এত মায়া বসে গেল,টের-ই পেলাম না... ।
সবচেয়ে মজার ব্যাপার হলো,যখন আমাদের বিয়ের কথা হচ্ছিলো,তখন ওকে আমার পরিবারের সবাই দেখতে বসলো খুব ঘটা করে ।
(বিঃদ্রঃ ও একটা প্রাইভেট চ্যানেলে নিউজ-প্রেজেন্টার)
কিন্তু,এক্কেবারে সত্যি কথা,ওকে আমার মোটেও পছন্দ হয়নি ।সে একটা হলুদ রঙের টি-শার্ট পড়েছিল । ওকে যা লাগছিলো না....! অবশ্য, ঐ দিনের পর থেকে আর হলুদ টি-শার্টটা পড়েনা ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






