হঠাৎ করেই এক পলকে একটুখানি চাওয়া
সাগর মাঝে আকাশ যেন তারে খুঁজে পা্ওয়া।
তোমার মাঝে আমি যখন দেখেছি প্রতিচ্ছায়া
তোমার মাঝেই হারিয়ে গিয়ে বুঝেছি এ মায়া।
যেদিন তুমি আমার দু'হাত রাখলে তোমার হাতে
সেদিন আমি দেখি আমায় তোমার আঁখিপাতে।
প্রথম যখন গিয়েছিলাম তোমার আঙ্গিনাতে
তুমি তখন ডেকে নিলে একটু ইশারাতে।
নিঝুম রাতে জানালার ধারে যখন গিয়ে দাঁড়াই
আকাশ পানে চেয়ে দেখি চাঁদের পাশে তারা'রাই।
আমি তখন অবলীলায় তোমার মাঝেই হারা্ই
সেদিন থেকে আমিও তাই সন্ধ্যা প্রদীপ জ্বালাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






