আমি আমার সবটুকু গহীনতা ঝেড়ে ফেলেছি।
আমার নিষ্পাপতাকে মুড়ে ফেলেছি,ঢেকে রেখেছি পাপ দিয়ে।
আমি নিষ্পাপ.....এটাই আমার পাপ।
আমি সহজ,আমি সরল....এটাই আমার কাঠিন্য।
আজ পিঁপড়ে আমার সরলতায় কামড় বসিয়েছে।
তাইতো আমি অনিচ্ছা সত্ত্বেও সেই সরল আমি,বড় বেশী কঠিন হয়ে পড়ি,বড় বেশী অচেনা হয়ে যাই....।
আমি সত্যি ভালোবাসি..........এ্টাই আমার শক্তি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






