somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাছে আসার গল্পঃঅত:পর ভালোবাসা হয়ে গেলো (পর্বঃ৫)

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা হয়,সারা দিনে ঠিক যতটা সম্ভব।।
আর রাত..!! সেটা আর বলার অপেক্ষা রাখে না..।।কথার ভেলা ভেসেই চলছে।
আমরা দু'জনে দু'জনের মতই কথা সাজাচ্ছি..বিয়ে নিয়ে,বিয়ের পর কি হবে তা নিয়ে কিন্তু পরিবার মাঝখান থেকে বাধ সাধলো।।
ঠিক হলো আমার মায়ের পছন্দ করা ছেলে আমাকে দেখতে আসবে সাথে বিয়ের দিন-তারিখও ঠিক হবে।
আমি আমার হবু বরকে জানালাম।অনেক হতাশার ভীড়ে একটা আশার আলো দেখতে পেলাম।খবর এলো,আমার হবু শ্বশুড়-শ্বাশুড়ী বিয়ে ঠিক করার আগে আবারও এক পলক দেখতে চায় যাতে তাদের বড় কোন ভুল না হয়ে যায়। তাতেও আমি নারাজ ছিলাম না।
সে পর্বটাও শেষ হলো।তবুও তাদের আপত্তি রয়ে গেল।এবার সরাসরি আমার হবু-বর দায়িত্ব নিলো।সে তাদের আশ্বস্ত করেছে যে,সে এবার আবার আমাকে দেখবে এবং তার পছন্দ হলে বিয়ের সানাই বাজবে।কিন্তু তার বাবা-মায়ের আবদার ছিলো সে যাতে একা না যায়।
যদিও আমি তাকে ভালোভাবে দেখিনি এবং আমার বাব-মাও যে তাকে খুব একটা পছন্দ করেছিল তাও নয় তবুও হাতে ওই আংটি টা পড়ার পর আমার কি হলো জানিনা..!! আমি আর ওকে ছাড়া কিছুই ভাবতে পারছিলামনা।ওরা যা করছিল তাতে ভীষণ রাগ হচ্ছিল কিন্তু কেমন যেন একটা মায়ার বাধনে বাধা পড়ে গেলাম..!
২০শে জুলাই,২০১২।যথারীতি আমরা দেখা করার উদ্দেশ্যে এক হলাম।কথা ছিল আমরা যে দেখা করবো তা আমরা দু'জন ছাড়া আর তৃতীয় কেউ জানবে না।কিন্তু সে তার প্রমিজ ভেঙে সাথে তার এক বন্ধুকে নিয়ে এলো এবং তার পরিবারের অন্য সদস্যরাও তা জানতো।শুধু জানতামনা আমি আর আমার পরিবারের কেউ।
সে দিনটা ছিল আমার জন্য প্রথম ডেটিংয়ের দিন।মনে মনে ভীষণ খুশি হতে লাগলাম এই ভেবে যে,এরেন্জ ম্যারেজ করেও বাকী সবার মত বিয়ের আগে আমার একটা ডেটিং হতে যাচ্ছে..!লুকিয়ে,চুপিসারে আমি আমার হবু বরের সাথে দেখা করতে যাচ্ছি।আই এম ফিলিং সো মাচ এক্সাইটেড..!!
সে যখন আমার সামনে এসে দাড়ালো,জানিনা কোথা থেকে যেন হাজার লজ্জা এসে আমার কাধে ভর করলো..!! আমি তার চোখের দিকে তাকাতেও পারছিলামনা।জীবনেও আমি এত লজ্জা কখনোই পাইনি..।
একসাথে প্রায় ২ ঘন্টার মত কাটালাম এবং সে আমার অনেকগুলো ছবি তুললো যদিও আমি মোটেও তাতে রাজী ছিলামনা।সবশেষে তার অনেক রিকুয়েস্টের পর তার পাশে দাড়িয়ে একটা ছবি তুললাম এবং মজার ব্যাপার হলো সে ছবিটা তুলেছিলো তার সেই বন্ধুটি যা ছিল আমার অজানা।
তারপর.............!!
আমরা দেখা করেছিলাম ফয়েজলেক-এ।আমার বাসা ছিল ঠিক তার আগের গলিটায়।আর সে এসেছিল ঢাকা থেকে।সবশেষে যখন আমরা দু'জন বিদায় নিয়ে ফিরছিলাম একটু ফিরে দেখি সে আমার পিছু পিছু আসছে। আমি অবাক হলাম।তারপর সে ফোন দিয়ে বললো:"তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না।যদি অনুমতি দাও তাহলে তোমার বাসা পর্যন্ত তোমার পিছু পিছু আসতে চাই..."।
ইশ্............কি মধুর ই না ছিল সেই আবদার...............!!!!
কৃষ্নচূড়ার গাছের ফাকে ফাকে আবছা আলো-ছায়ার খেলা......মনে হল যেন আজ এই পৃথিবীর সমস্ত ভালোবাসা বুঝি আমাদের জন্য..।ভালোবাসার শিহরণ বুঝি এমনই হয়।।কথার সাগরে বুঝি ভালোবাসার মানুষের জন্য এভাবেই ভেসে যেতে হয়।এ যেন এক অন্যরকম অনুভুতি....!!!পৃথিবীর সমস্ত সুখ বুঝি আজ আমার হাতের মুঠোয় বন্দী...।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×