ঈদের বিশেষ নাটক ফ্যান্টাস্টিক_তরফদার দেখতে বসলাম জনপ্রিয় একটি চ্যানেল এ।।তাতেও বিড়ম্বনার যেন কোন শেষ নেই।
প্রথমতঃআগে যে ঈদের নাটকগুলো ধারাবাহিক হতো সেগুলোর ধারের কাছেও যেতাম না।কিন্তু আজকাল সব নাটকই ৬ দিনের বিশেষ ধারাবাহিকে নির্মিত,তাই একজন সাধারণ দর্শক হিসেবে বিনোদনের জন্য এগুলো না দেখা ছাড়া কোন উপায়ও খোলা নাই।
দ্বিতীয়তঃ চ্যানেলের মালিকগুলো আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে ব্যবসার সফলতার কথা ভেবে এতটাই কমার্শিয়াল হয়ে যাচ্ছে যে বিজ্ঞাপন দেওয়া শুরু করলে তা মিনিমাম ১৫-২০ মিনিট চলার পরও তাদের মনে থাকে না আসলে টিভিতে কিছু চলছে কি না!!!
আমরাও অলস দর্শকরা অপেক্ষা করতে করতে নাটকের পূর্বকাহিনী ভুলে যাই তাও নির্লজ্জের মত বসে থাকি একটু বিনোদনের আশায়।।
এমনকি খবর দেখার আগেও আপনাকে ১৫ মিনিট অপেক্ষায় থাকতে হবে।।
বিঃদ্রঃ শুধু নাটক নয় যে কোন প্রোগ্রাম হোক দেখতে বসার আগে ভাই ঘড়িটা আর আপনার সময়টা দেইখ্যা বইসেন তা না হলে আপনার মন খারাপ এবং সারাদিন মাটি হয়ে যাওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






