রিয়েল মেডিক্যাল জোক : কাঁচা সিলেটিভাষিণী রোগীর খপ্পরে
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি এখন গাইনিতে, যাকে বলা হয় 'দ্য ওয়ার্ড অফ ফলো আপ'। ১টা রোগীকে এখানে দৈনিক যতবার ফলো আপ দেয়া হয় অন্য কোন ওয়ার্ডে তা দেয়া হয় না। আর তাই ত সিওমেকের গাইনি বিভাগ ঢামেক, সমেক, মমেক, চমেক এর মতো মেকগুলোর গাইনি বিভাগগুলোকে পেছনে ফেলে জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েচে।
তো সেদিন রাউন্ডকালীন ১ কাঁচা সিলেটীভাষিণী বুড়ি আমাদের মাদামের কাছে বিচার দিয়ে বোসে- 'আমারে কুনু ডাখতরে দ্যাখচে না'। মাদাম ত তেলেবেগুনে জ্বলে ওঠেন আর 'শোকজ' জারি কোরে দেন MOদের বিরুদ্ধে। MOরা জবাবে 'গিভ এনসার' জারি কোরে দেয় ইন্টার্নদের বিরুদ্ধে। আর তারপরই মাদাম-MO-ইন্টার্ন মিলে শুরু করে বুড়িকে জেরা- 'কবে ভত্তি হোয়েচেন? কী সমস্যা? ওষুধ খাচ্চেন না? শেষ কখন আপনাকে কোন ডাঃ দেখেচে?' সকল প্রশ্নের জবাবে বুড়ির ঐ ১ কতা- 'আমারে কুনু ডাখতরে দ্যাখচে না'। সবাই সন্দিহান হোয়ে পড়ে বুড়ি আদৌ চলিত ভাষায় করা কোয়েস্চানগুলু বুঝেছে কিনা। অবশেষে ওয়ার্ডের ১মাত্র সিলেটি ভাষাবিদ হিসেবে ডাক পড়ে আমার। ভারিক্কী চালে এগিয়ে যাই আমি। বুড়িকে শুধাই- 'আজকু সখালে আফনারে কুনু ডাখতরে দ্যাখচে না নি'? এবারে বুড়ির যথার্থ জবাব- 'না, কুনু ডাখতরে দ্যাখচে না। এখটা বেটি ডাখতরনীয়ে দেকিয়া গ্যাছে'।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন