রিয়েল মেডিক্যাল জোক : BASE OF THE SKULL
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে পড়ে যায় আমাদের ক্রিকেট টিমের নাম 'Base of the Skull' হওয়ার সেই কাহিনী। আমরা ২য় বর্ষে (২০০৮) থাকতে সিওমেকে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, তাতে টিমগুলোর নাম দেয়া হয়েছিল মেডিক্যাল টার্ম দিয়ে। কেউ হিউমেরাস, কেউ ফিমার, কেউ এপোপটোসিস আর কেউ বা ফ্যাগোসাইটোসিস। আমরা তখনো আমাদের টিমের নাম ঠিক করে উঠতে পারি নি। এক বিকেলে আমরা A ব্যাচের পোলাপান (অনেকে বলত Aতে আঁতেল) আমাদের টীম নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস কত্তে। তখন বিশিষ্ট ভালো ছাত্র ও উদাসীন কবি (এবং আমাদের টিমের ১মাত্র অলরাউন্ডার) ছেলেটি বসে গ্রে পড়ছিল। তাকে বলা হল, "এই তুমি বলটা নিয়ে আস তো!" এই বলে কেউ ব্যাট, কেউ স্টাম্প আর কেউ গ্লাভস নিয়ে মাঠপানে বেরিয়ে গেল। কিছুক্ষণের ভেতর বন্ধুটি তৈরি হয়ে হুড়মুড় করে বেরিয়ে এল। মাঠের কাছে আসতেই সবার চক্ষু কবির হাতের দিকে তাকিয়ে স্থির ও পুরোই ছানাবড়া, হাতে যে তার ১টি 'Base of the Skull!' "এটা কী?" একযোগে সবার প্রশ্ন। নিজের হাতের দিকে তাকিয়ে ভীষণ বিব্রত হয়ে সে দৌড়ে আবার রুমে চলে গেল। ফিরে এল হাতে বল নিয়ে। আর তাই তো আমাদের টিমের নাম অবশেষে হয়ে গেল 'Base of the Skull!'
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন