somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুয়া কাস্টমার কেয়ার ম্যানেজারের খপ্পরে

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগের কথা। মোবাইল
অপরাধ সম্বন্ধে তেমন ধারণা ছিল না।
১ বিকেলে ১টা ওয়ারিদ নাম্বার
থেকে কল আসে-
'হ্যালো, ওয়ারিদ হেড অফিস
থেকে কাস্টমার কেয়ার ম্যানেজার রবিন
বলছি'!
আমি: বলেন!
সে: দেশব্যাপী লটারির
মাধ্যমে আমড়া ২শ' ওয়ারিদ
গ্রাহককে নির্বাচিত করেছি বিশেষ
পুরস্কারের জন্য। ৫ম
বিজয়ী হিসেবে আপনি পাচ্ছেন
৬,২৭৫টাকা, যা ইজিলোড
করে পাঠিয়ে দেয়া হবে আপনার নাম্বারে,
যার মেয়াদ হবে ২বছর!
কিভাবে পুরস্কারটি পেতে হবে জানতে এখুনি কলব্যাক
করুন!
আমি ত শুনে আকাশে ভাসছি।
উত্তেজনায় কাঁপতে কাঁপতে কলব্যাক
করি-
- ভায়া বলছিলেন পুরস্কারের কথা...
- ও হ্যাঁ, পুরস্কার
পেতে আপনাকে ৩০০টাকা মোবাইলে রিচার্জ
করতে হবে।
আমি ভাবলাম নিজের
মোবাইলে টাকা ঢালব, সমস্যা কী?
সাথে সাথে টাকা নিয়ে বাইরে রওনা দিলাম।
সে তখনো লাইনে। সে বলে চলেছে-
'ইজিলোডের দোকানে ভুলেও কিন্তু এই
পুরস্কারপ্রাপ্তির কথা বলবেন না!
ওরা আমাদের কম্পিউটার গ্রাহক,
আপনার পুরস্কার
কেটে নিয়ে মেরে দেয়ার
ক্ষমতা রাখে ওরা!'
আমি- আচ্ছা!
সে- আর এই দুনিয়ায় কাউকে কিন্তু
বিশ্বাস নাই ভাই, ৩০০টাকার কার্ড
নিয়ে আপনি সোজা ১টি ফাঁকা জায়গায়
চলে যান!
আমি- আচ্ছা! এসেছি ফাঁকা জায়গায়!
সে- এবারে রিচার্জ করুন! চাপুন
*৭৮৭*...
আমি- চাপলাম!
সে- গোপন সংখ্যাগুলো চাপুন!
-চাপলাম!
-চাপুন #
-চাপলাম!
- এবারে সংখ্যাগুলো আমাকে বলুন!
- তা ত বলা যাবে না!
সে (হতাশার সুরে)- তাহলে ত
পুরস্কারটি আপনি এখন পাচ্ছেন
নাআআআ!
-দরকার নাই আমার পুরস্কারের!
- (কট!)
পুরো বিষয়টা ভালোভাবে চিন্তা করলাম।
কয়েকজনের সাথে আলাপ করলাম।
ব্যাপারটা বুঝলাম। পণ করলাম
পরাণজ্বালা জুড়োতে যে করে হোক ঐ
নাম্বারটা বন্ধ করাতে হবে।
ওয়ারিদে কমপ্লেইন দিলাম।
দায়সারা আচরণ করল। তাকে কল
দিলাম। মুখে যা গালি আসে দিলাম ও
দেয়ালাম। কয়েকদিন
গালি দিয়ে চিন্তা করলাম নাহ
FNFটা করে নেই। FNF করলাম। শুরু
হল রুটিন করে গালাগালি। চলল
মাসখানেক।
বেচারা কেঁদো কেঁদো ভঙ্গিতে ১দিন
বলেই ফেলল-
'ভাই রে আপনের কি এতই টেকা?
প্রতিদিন কল দিতাছেন আপনের
টেকা যাইতাছে না?'
বললাম- ভাই আপনে আমার
আপনা লোক। আপনে ছারা আমার
দুনিয়ায় কেউ নাই। আপনের লগে FNF
করছি। প্রতিদিন কথা অইব। আপনের
বাঁচনের রাস্তা ১টাই- এই নাম্বার বন
করা।
সে ফোন কাটল। কয়েকদিন কল দিলাম।
ফোন বন্ধ। ১দিন কল
দিয়ে খোলা পেলাম। বুঝলাম এভাবে কাজ
হবে না। টাকার নোটে তার নাম্বার লিখে ছাড়তে লাগলাম। আমার পরিচিত ১জনের ভীষণ
জনপ্রিয় ভুয়া ফিমেল ফেইসবুক
আইডিতে ঐ নাম্বার দিয়ে দিলাম
কন্টাক্ট নাম্বার হিসেবে।
কয়েকটা হটসাইটে ঐ
নাম্বারটা দিয়ে দিলাম 'বয়ফ্রেন্ড ও
বেডপার্টনারের খোঁজে'।
তারপর আর যায় কোথা। কাজ হয়। আজ
অব্দি মাঝে মাঝেই কল দিয়ে চেক
করি নাম্বার খোলা আছে কিনা। নাহ,
বন্ধ। পরাণজ্বালা কিছুটা জুড়োয়
আমার। আর এরপর
থেকে যে কারো কাছে অমন কল
এলে সাথে সাথে ফোনটা নিয়ে অশ্লীল
কিছু গালি দিয়ে দিতে ভুল করি
নে আমি!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×