কেরাটি ১টি ক্রীড়া মাত্র, উহাকে আত্মরক্ষার ১টি কার্যকর উপায় বলিয়া মানিয়া লইতে আমি রাজি নহি।
কেন?
কারণ-
১. তুমি কেরাটি জুডো তায়কোন্দো কুংফু বক্সিং রেসলিং জুজুত্সু এর মাস্টার হইলেও বাস্তবে তোমার উপর হামলাকারী সাধারণত হইবে মার্শাল আর্টে মূর্খ আনঅর্থোডক্স এলোপাতাড়ি নিয়মহীন হামলাকারী। তার মুভমেন্ট ও নেক্সট মুভমেন্ট হইবে নির্দিষ্ট বিধিবহির্ভূত, সুতরাং তোমার কাছে unpredictable. তবে কাজেই তোমার বিধিবদ্ধ ও সুশৃঙ্খল মারামারিজ্ঞান তার আনঅর্থোডক্স আক্রমণ প্রতিরোধ করিতে সক্ষম হইবে না।
২. নেক্সট কারণটি সবার জানা। কারণ মোবাইলে সবাইই 'martial art vs modern art' এনিমেশানটি দেখিয়াছে, যাহার মূল কথা হইল- নাউএডেজ, খালি হাতে আত্মরক্ষার হাজারো কৌশল জানিয়া তুমি যখন শত্রুর সম্মুখে হাত-পা ছুঁড়িয়া 'হাইক! হুইক!' করিতে থাকিবে তখন শত্রু নিরাপদ দূরত্বে থাকিয়াই গুলি করিয়া তোমার খুলি উড়াইয়া দিবে।
এহেন পরিস্থিতিতে অস্ত্রহীন নিয়মবদ্ধ মারামারিপ্রক্রিয়াগুলুকে আমি নিছক দৃষ্টিনন্দন ক্রীড়া মাত্র মনে করি, আত্মরক্ষার কৌশল বলিয়া মানি না।
3:-)
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



