somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়েল মেডিক্যাল জোকস : ফিমেইল মেডিসিনের মজা

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিওমেকে ইন্টার্ন লাইফে মেডিছিন প্লেইছমেন্টের অধিকাংশ সময়ই আমার কাটে ফিমেইল ওয়ার্ডে। আমিও আর ছিএ ভায়ারে রিকোয়েস্ট করি নাই আমারে মেইলে পাঠাইতে। কারণ আমি বেশ অলস প্রকৃতির মানুষ, মেইলে প্রায় সব রোগীই সিরিয়াস, ঐহানে কাম বহুত বেশি; অইন্যদিগে ফিমেইলে প্রতি এডমিশনে ৩০% রোগীই থাকে সোমাটোফর্ম ডিজর্ডারের, কাম কম টেনশন কম।
১ এডমিশন নাইটে আমার ডিউটি আছিল মেইলে। হঠাত্ ফিমেইলের DOD ৪৪-এর ১ ভায়া হন্তদন্ত হইয়া আইয়া হাজির হইল।
কইল: শওকত তারতারি আমার লগে ১টু ফিমেইলে চল, একলগে ৩টা রুগী আইছে বিষ খাইয়া অজ্ঞান।
লৌড়াইয়া গেলাম। গিয়া দেহি তিন লড়কি পুরা লাশের মতো পইরারইছে ফ্লোরে। চাইরদিগে গোটাদশেক এটেনড্যান্ট।
ভাই কয়: তারতারি IV চ্যানেল করন লাগব, ফ্লুইড আর এন্টিডট স্টার্ট করতে অইব।
আমি কই : ১ মিনিট ভায়া। এই যে এটেনড্যান্টরা, ১টু খুইল্যা কন দিনি কী সমাচার।
এটেনড্যান্ট : এইগুলা ৩ বইন। ১টা আইছে জামাইর বাড়িততে বাপের বাড়িত। আওনের সময় জামাইয়ে ৩ডা প্রাণ ম্যাঙ্গো জুস কিন্যা দিছিন। বাড়িত আইয়া জুস খাইয়া ৩ বইন পেটের বেদনায় চিক্কুর দিয়াই অজ্ঞান।
আমি তহন ফিমেইলে আড়াই মাসের অবিজ্ঞতাসম্পন্ন। ১টু খটকা লাগে।
জিগাই : বমি বা দাস্ত অইছিল?
এটেনড্যান্ট : না।
আমি : পেট বেদনা ছারা আর কিচ্চু না?
এটেনড্যান্ট : না।
ভায়া কয়: শওকত চল চ্যানেল করি।
আমি : দারান ভাই, বারী স্যরের ইউনিটে এইসব করার আগে আসেন ২বার ভাবি।
এগজামিনেশন শুরু করলাম। সব নরমাল। এমুনকি যহন জিহবা দেখাইবার কইলাম ৩জনেই মড়ার মতো পইরা থাইকাই টুক কইরা জিহবা বার কইরা দেহাইল। দেখলাম তাগো আনকনশাছনেছের নমুনা।
এটেনড্যান্টরে কইলাম: আপনেরাকুনু দুচ্চিন্তা কইরেন না, কুনু ভয় নাইকা, খালি স্যালাইনখাওয়ান (সান্ত্বনা পুরুস্কার)।
এটেনড্যান্ট : অজ্ঞান রুগী খাইব কেমতে!?
আমি : জিহবা যহন দেহাইতে পারছে খাইতেও পারব। এগো আর কিচ্চু দেওন যাইব না।
আইসা DODর চেয়ারে বইসা রইলাম। একটু পরে দেহি, গোটা দশেক এটেনড্যান্ট সমভিব্যাহারে, 'মুমূর্ষু' ঐ তিন বইন লাইন ধইরা, এইদিক ঐদিক তাকাইতে তাকাইতে ওয়ার্ডতে দিব্যি বার অইয়া গেল গা।
আহ! এর লাইগ্যাই ফিমেইল ওয়ার্ডডা এত্ত ভালা লাগে!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×