ক্ষণকাল বসন্তে অবিশ্বাসী নাস্তিক আমি,
আমৃত্যু বসন্ত আমার।
প্রতিদিন এক নতুন দিন,
নতুন সূর্য্য আমার।
উন্মুক্ত বিহঙ্গ বালতার সুরে
রৌদ্র ছায়ায় দেখবো তোমায়।
নেই কোন প্রিয় হারানোর ভয়,
এ মাঝার কেবল তোমার আমার।
করবে না কেউ বারন,
ইচ্ছা স্বাধীন তরঙ্গ ঢেউ বিলাবে বিকালে-
শেষ সন্ধ্যার ক্ষণ পূর্বে,
ক্ষণ বসন্ত বলে কিছু নেই,
আমৃত্যু বসন্ত আমার।
প্রতিদিন হবো ধর্ষমত্ত উন্মত্ত পাগল প্রাপক,
সাপিনীর করালগ্রাসে নিমজ্জিত
সমস্ত আবেগ হবে নাকো নিঃশেষ।
নব নিরীক্ষায় নব ধারায় আসবে নব যৌবন।
আমৃত্যু বসন্ত আমার।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



