somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভি স্ক্রলে হাসপাতলে চিকিৎসাধীন যাদের মৃত্যু হয় তাদের সংখ্যা কি যোগ হয়?

০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে চ্যানেল ৭১ এ স্ক্রল দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন সেলিম।

কালকেও ঠিক এসময়টাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাভার রানা প্লাজা থেকে উদ্ধার করা মানুষগুলোর নাম, যোগাযোগের ঠিকানা নিচ্ছিলাম, আগের রেকর্ডের সাথে মিলিয়ে দেখছিলাম। ওয়ার্ড নাম্বার ১০২ ছিলো সম্ভবত। বেড নাম্বার ১০। আমি যখন গেলাম বেড এ রোগী ছিলেন না।ডায়লাইসিসে গিয়েছিলেন। কথা হলো সেখানে রোগীর মামার সাথে।

রোগীর নাম সেলিম রানা। তাঁর মামার কাছ থেকে জানতে পারলাম সেলিম রানার বাড়ি পঞ্চগড়। সাভারে থাকেন। অপারেটর ছিলেন নিট ওয়েভ নামক গার্মেন্টসে। যখন জিজ্ঞেস করলাম আপনার ভাগ্নের কি কি সমস্যা ডাক্তার বললেন? ঊনি বললেন হাত পায়ের ব্যথার সাথে কিডনি তে সমস্যা আছে।
এরপর অন্য রোগীর কাছে চলে গেলাম। তবে নিজের নোটবুকে টুকে রেখেছিলাম ১০ নাম্বার বেড এর রোগীর সাথে দেখা হয়নি।


সাভারের ভবন ধ্বসের পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা (সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ) আহত, নিখোঁজ মানুষের তালিকা করে আসছিলো। তালিকার হালনাগাদের কাজও চলছিলো সেই সাথে। হাল নাগাদ করতেই কালকে গিয়েছিলাম ওখানে।

এতক্ষনে মামা মনে হয় ভাগ্নেকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন পঞ্চগড়ের দিকে। সাভার ট্র্যাজেডির শিকারের সংখ্যা বাড়লো আরো একজন। ইমারজেন্সী ওয়েটিং থেকে বলা হয়েছিলো, কাল পর্যন্ত ঢামেক এ আনার পর মৃতের সংখ্যা ৪। এখন ৫।

সাভারে যাদেরকে স্পটে মৃত পাওয়া যাচ্ছে তাদের সংখ্যাটাই বারবার টিভি তে স্ক্রল হচ্ছে। আমি জানিনা যারা আসে পাশের হসপিটালে বা ঢাকায় স্থানান্তরিত হয়েছেন এবং সেখানে মারা গিয়েছেন তাদের সংখ্যাটা যোগ হয় কিনা। তারা সরকারী ২০,০০০ টাকা সাহায্য পাবেন কিনা তাও আমি জানিনা।



(চিকিৎসাধীন যতজনের কাছে গিয়েছি, অধিকাংশই আমি পেয়েছি কিডনির সমস্যা তে ভুগছেন। অনেকের অভিভাবকরা আমাকে ডাক্তার ভেবে কখনো মেডিকেল রিপোর্টের ফাইল এগিয়ে দিয়েছিলেন। আমি শুধুই কি লিখা ছিলো তাই পড়তে পেরেছি। কার অবস্থা কতটা গুরুতর তা বলতে পারিনি, নিজেও বুঝতে পারিনি। ডিএমসি এর ডাক্তার, নার্সরাও আন্তরিক ছিলেন। পথ দেখিয়ে ওয়ার্ড থেকে ওয়ার্ডে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসাধীন মানুষগুলোও বলেছেন যে ডাক্তাররা একটু পরপরই আসেন। অনেকেই আছেন হয়তো যাদের অবস্থা ডাক্তারদের সাধ্যের বাইরে। কয়েকজন সম্পর্কে ডাক্তার নিচু গলায় কমেন্ট করলেন “ক্রিটিকাল কন্ডিশন”। শুধু এতটুকু আশা লোকগুলো যাতে ক্রিটিকাল কন্ডিশনের বাইরে চলে আসতে পারেন।)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×