somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রজন্ম চত্বর " এবং বিএনপির অপপ্রচার.........01

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের প্রথম আলো অনলাইন এর খবরটা তুলে দিলাম বাকি আপনারা বিবেচনা করুন ........



শাহবাগ নিয়ে বিএনপির ‘কিন্তু’ ‘যদি’
নিজস্ব প্রতিবেদকতারিখ: ১১-০২-২০১৩
দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করার ‘অশুভ অভিপ্রায়’ নিয়ে ক্ষমতাসীন সরকার শাহবাগ চত্বরকে ব্যবহার করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শাহবাগে তরুণদের আন্দোলনে নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনে দাবির বিষয়টি থাকলে আন্দোলন আরও সার্থক হয়ে উঠত বলেও মনে করে দলটি। আজ সোমবার দলের যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভীর সই করা ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। সে সঙ্গে দৈনিক ‘আমার দেশ’, ‘নয়াদিগন্ত’, ‘সংগ্রাম’ পত্রিকায় অগ্নিসংযোগ এবং সম্পাদক মাহমুদুর রহমান ও শিক্ষক পিয়াস করিমের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী হুমকির’ও তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কয়েক দিন ধরে শাহবাগ চত্বরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের দাবিতে তরুণ-তরুণীদের জমায়েত অনুষ্ঠিত হচ্ছে। তাদের দাবির যৌক্তিকতা থাকতেই পারে। তাদের এই উচ্ছ্বাস ও আবেগের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ইতিবাচক বক্তব্য দিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, তরুণদের এই দাবি মহলবিশেষ দলীয়করণ করার সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তরুণদের উচ্ছ্বাসকে একদলীয় অখন্ড কর্তৃত্বাধীন করার জন্য ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কুটিল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারি নীলনকশায় তরুণদের এই আন্দোলনকে বিভ্রান্ত করার বিষয়টি ইতিমধ্যে জনগণের চোখের সামনে ভেসে উঠেছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তবাদী দল মনে করে, যারা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, সীমান্তে বাংলাদেশি হত্যা করছে, কাঁটাতারের বেড়ার ওপর বাংলাদেশি কিশোরী ফেলানীর লাশ ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের নির্লিপ্ততা যদি তরুণেরা শাহবাগ চত্বরে আন্দোলনের দাবির পরিধিতে অন্তর্ভক্ত করত, তাহলে তা আরও গ্রহণযোগ্য হতো। কারণ, এগুলোও মানবতাবিরোধী অপরাধ। ক্ষমতাসীন দল ও তাদের মন্ত্রিসভায় যেসব স্বাধীনতাবিরোধী রয়েছেন, তাঁদের বিচারের দাবিও একই সঙ্গে উচ্চারিত হলে সারা দেশের মানুষের কাছে শাহবাগের আন্দোলনকারী তরুণদের দাবি আরও যথার্থ হয়ে উঠত।’ বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পদ্মা সেতু কেলেঙ্কারি, শেয়ারবাজার ধ্বংস, সোনালী ব্যাংক-হলমার্ক ও ডেসটিনি কেলেঙ্কারির বিচার শাহবাগ চত্বরে তরুণদের বর্তমান আন্দোলনে একটি সোচ্চার দাবি হতে পারলে তাহলেই কেবল আন্দোলন সর্বব্যাপী রূপ লাভ করত। তরুণদের দাবিনামায় বর্তমান সরকারের গুম-হত্যার বিষয় উল্লেখ থাকলে তাদের এই আন্দোলন দল-মতনির্বিশেষে একটি অভিন্ন মাত্রা পেত।’ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘এরই মধ্যে শাহবাগ চত্বরে নব্য বাকশালী আক্রমণ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকে মঞ্চে উঠতে বাধা দেয়ায় কিশোরী লাকী আক্তারের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল সন্ত্রাসী। মঞ্চের ওপরেই তার মাথায় ও পিঠে প্রচণ্ড আঘাত করেছে ছাত্রলীগের কর্মীরা।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×