somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রজন্ম চত্বর " এবং বিএনপির অপপ্রচার .........02

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারো প্রথম আলো থেকে খবরটা শেয়ার করলাম ......
বিএনপিকেও বর্জন করার সময় ঘনিয়ে আসছে ..........


ট্রাইব্যুনালের বিচারকদের পদত্যাগ করা উচিত: মওদুদ
নিজস্ব প্রতিবেদকতারিখ: ১১-০২-২০১৩
বর্তমান প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারকদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিচারকেরা আর স্বাধীন ও নিরপেক্ষভাবে কর্তব্য পালন করতে পারবেন না। এখন তাঁরা যে রায়ই দেবেন, তা কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হবে না।’ আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ফোরাম আয়োজিত ‘অশুভ গন্তব্যে দেশ, আমাদের করণীয় ’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির নেতা মওদুদ এ কথা বলেন। মওদুদ বলেন, ‘এই ট্রাইব্যুনালের ওপর নতুন প্রজন্ম আর গতকাল সংসদে প্রধানমন্ত্রী যে অনাস্থা জ্ঞাপন করেছেন, সে প্রেক্ষাপটে উচিত হবে ট্রাইব্যুনালের বিচারকদের পদত্যাগ করা।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম প্রকাশ্যেই বলে দিয়েছে, ট্রাইব্যুনালের রায়ের ওপর তাদের আস্থা নেই। তারা মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায় মানতে রাজি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল সংসদে তাদের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন।’ এতে সরকারের স্ববিরোধিতা ও দ্বিমুখী নীতি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বলে জানান তিনি। আলোচনা সভায় নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহ হিল, বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×