আজ মোবাইল অপারেটরগুলোর জন্য বিটিআরসির একটি নির্দেশনা জারি করেছে। স্বীকার করি এই নিদের্শনা বাস্তবায়িত হলে অবশ্যই গ্রাহক উপকৃত হবে। কিন্তু আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের কিছু দাবি আছে যা আজো পূরণ হলো না। সরকার গত এক বছরে ব্র্যান্ডউইথ এর মূল্য প্রত্যাশার থেকে বেশী কমিয়েছে। কিন্তু এর সুবিধাগুলো এক চেটিয়া মোবাইল কোম্পানিগুলো ভোগ করছে। তারা গ্রাহকের জন্য ইন্টারনেট মূল্য এক পয়সাও কমায় নি। সরকার যে হারে ব্যান্ড উইথ এর মূল্য কমিয়েছে এতে করে মোবাইল অপারেটরগুলোর উচিত প্রতি জিবি ১০০ টাকার মধ্যে রাখা। আমরা এই ব্যপারে বিটিআরসির আরেকটি নির্দেশনা চাই।
ইন্টারনেট এর ব্যপারে আরো একটি বৈষম্য আছে যা অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ। সাধারণত আমরা মোবাইলে যে কোন নির্দিষ্ট পরিমান রিচার্জ করলে রিচার্জের মেয়াদ শেষ হওয়ার পর আর কোন কল করা যায় না কিন্তু একাউন্টে অবশিষ্ট টাকা থেকে যায়। যা পরে আবার রিচার্জ করলে রিচার্জের টাকার সাথে যোগ হয়ে যায়। কিন্তু ইন্টারনেট এর ক্ষেত্রে উল্টো ঘটনা। আমি রবি ৩জিবি প্যাকেজ ব্যবহার করি। সাধারণত আমার মাসে দেয় থেকে দুই জিবি ব্যবহার হয়, বাকিটা থেকে যায়। কিন্তু মেয়াদ (৩০দিন) শেষ হওয়ার সাথে সাথে অবশিষ্ট ইন্টারনেট ব্র্যান্ডউইথ আর থাকে না। আমার মতে এটা শুধু অন্যায় না, মহা অন্যায়। যে কোন কারণে আমি রিচার্জ করার পর আমি ইন্টারনেট ব্যবহার করতে নাই পারি। যেমন হয়তো আমার ল্যাপটপ নষ্ট থাকল, কিংবা মডেম নষ্ট হলো, অথবা ভ্রমনের কারণে নেট ব্যবহার থেকে দূরে থাকলাম তাই বলে আমার পয়সায় কিনা ইন্টারনেট ভলিউম বাতাসে মিলিয়ে যাবে?
বিটিআরসির কাছে অনুরোধ, মোবাইল কোম্পানিগুলোর এই মহা অন্যায় থেকে আমাদের রক্ষা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





