somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবীন লেখকরা কি তাহলে বই বের করবে না?

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবীন লেখকদের জন্য বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলো খুবই নির্দয়। তারা বই প্রকাশ করতে অনেক টাকা চায়। ফলে অনেকেই পাণ্ডুলিপি নিয়ে ঘুরে বেড়ান। সম্প্রতি আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলিছি। তার কথা শুনে বই বের করার ইচ্ছাটাই যেন আর নেই। ছোটগল্প লিখি। অনেক দিন ধরে বই বের করবো বলে ভাবছি। কিন্তু ২২-২৫ হাজারের নিচে কোনো প্রকাশক রাজি হননি।
যাই হোক- ওই প্রকাশক বললেন, ২২ হাজার টাকা নিয়েও যদি নতুন প্রকাশকদের বই বের করা হয়- তাতেও লস হয়। কিভাবে? বিশাল এক বয়ান শুরু করে দিলেন। কাগজ, মলাট, প্রুফ--আরে ভাই প্রকাশক আপনি...বই বের করার পথ যদি রুদ্ধ করে দেন তাহলে আমরা নবীনরা কি করবো? যাই হোক- বুঝলাম ৩০-৪০ হাজার টাকা খরচ করে বই বের করতে হবে।
আমরা সবাই জানি, নতুন লেখকদের বই কেউ পড়ে না। আচ্ছা কেউ পড়ুক আর নাই পড়ুক নবীনদের বই লেখার মানসিকতা সৃষ্টির জন্য তো উৎসাহ দরকার। একজন নবীন লেখক চাইলেই তো বই বের করতে পারেন না। কারণ সে মানসিকতা তখনই সৃষ্টি হয়, যখন সে অন্তত ১০০ বই পড়ে ফেলেছে, অথবা বই পড়া এক ধরনের নেশা হয়ে গেছে তখনই। তাহলে লেখকদের এই আবেগ তো একবারে মূল্যহীন নয়।
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে অনেকে অনেক কিছুই করে ফেলে। কারও চাকরির বয়স পার হয়ে গেছে কিন্তু চাকরি হয়নি-এমনও আছে। আবার অনেক জুনিয়র গ্রাজুয়েট প্রায় কোটিপতিও বনে গেছেন- এমন উদাহরণও আছে। কিন্তু বই বের করতে বা লেখাপড়া করে তার ওপর টিকে থাকা এবং বই বের করার মানসিকতা অনেকেরই নেই।
তবে বই পড়া কিংবা বলা যায় বইয়ের সঙ্গে বাস না করতে পারলে বই লেখার মানসিকতা কিন্তু তৈরি করা টাফ। এ ক্ষেত্রে নবীন লেখকদের গরুত্ব দেয়া উচিত প্রকাশকদের। সরকার এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×