somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজ্জাহীন ট্যাগিংয়ের সংস্কৃতিঃ 'রাজাকার রাজাকার' স্লোগান কি পরিবর্তিত হয়ে যেতে পারে 'হাসিনা হাসিনা'-তে?!?

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই যে বর্তমানে ইন্টেরিমের বিপুল ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হলে বা এনসিপি, জামাত এবং জুলাইয়ের চেতনা নিয়ে যারা ব্যবসা করছে, তাদের নিয়ে সমালোচনা, নিন্দা করলেই বিরোধীদেরকে আওয়ামী দোসর বা সফট লীগার বানিয়ে দেওয়া হচ্ছে, এসব কাজ কিন্তু আসলে আওয়ামী লীগের করে আসা নির্ল*জ্জতম কাজেরই নি*র্লজ্জতম পুনরাবৃত্তি।

আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করত, জুলাই গণঅভ্যূত্থানের সাথে জড়িত অনেকেই পরে যে স্রেফ জুলাই ব্যবসা করে নিজের আখের গোছাচ্ছেন, তাতে কারোই সন্দেহ নেই। আবার, আওয়ামী লীগের এসব চেতনা ব্যবসা ও অ*পকর্মের কেউ সমালোচনা ও নিন্দে করলে লীগাররা তাদের 'জামাত-শিবির' বা 'রাজাকার' বানিয়ে দিত। ঠিক তেমনি বর্তমানের কথিত ইন্টেরিম, এনসিপি ও জুলাই ব্যবসায়ীদের অপকর্মের সমালোচনা করলে অনেককেই 'আওয়ামী দোসর/আপা প্রেমী' ট্যাগ দেওয়া হচ্ছে, ব্যাশিং করা হচ্ছে!

জেনে রাখুন, "আপনাদের এসব ট্যাগিং এখন আর কেউ খায় না!"

আর, বরং আপনাদের মতো জুলাই ব্যবসায়ীরাই নব্য আওয়ামী লীগ, নব্য ফ্যা*সিস্ট এবং নব্য স্বৈরাচার...লাউড অ্যান্ড ক্লিয়ার!

মুক্তিযুদ্ধ ব্যবসা এবং যাকে-তাকে রাজাকার দেওয়ার আওয়ামী কালচারে অতিষ্ঠ হয়ে মানুষ একসময় গত জুলাইতেই বিক্ষোভ মিছিল করেছিল যে, "তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার!' ঠিক তেমনি আপনাদের ট্যাগিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে সামনে শত শত মানুষ যদি প্রতিবাদ মিছিল বের করে, "তুমি কে আমি কে, হাসিনা, হাসিনা" বলে, তাহলে সেই দায় কি আপনারা নেবেন??? :) :)
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×