somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহমুদুর রহমান মান্না বুঝেছিলেন, হাসনাত কাইয়ুম বোঝেননি

১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাহমুদুর রহমান মান্না ভাই বুঝেছিলেন, হাসনাত কাইয়ুম ভাইরা বোঝেননি!

এত ব্যস্ততার মাঝেও বিশদ আকারে পুরনো কাসুন্দি ঘাটতে হচ্ছে...

মান্না ভাই যখন তাঁর নাগরিক ঐক্য নিয়ে যাত্রা শুরু করেন (সম্ভবত ২০১০-এর পরেরদিকে) তখন তিনি 'তৃতীয় শক্তি'র উত্থানের স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তখন আসলেই, রাজনীতিটা দ্বি-বলয়ে আবর্তিত হচ্ছিল-- আওয়ামী লীগ বলয় ও বিএনপির বলয়। এই দুই বলয়ের রাজনীতিতে ত্যক্ত-বিরক্ত হয়ে অনেকেই তখন রাজনীতিতে তৃতীয় শক্তির প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছিলেন।
কিন্তু সেই প্রেক্ষাপট দ্রুতই পাল্টে গেল, বিশেষ করে ২০১৩-এর পরবর্তী সময়ে। তখন রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র আবর্তিত হতে লাগল স্রেফ আওয়ামী বলয়কে কেন্দ্র করে। বিএনপি বা তাদের জোট ছিটকে পড়ল ক্ষমতার ভরকেন্দ্র বা বলয় থেকে। তখন, আমিও নাগরিক ঐক্যের তৎকালীন সক্রিয় কর্মী হিসেবে উপলব্ধি করছিলাম যেঃ এখন আর তৃতীয় শক্তির তেমন প্রাসঙ্গিকতা নেই। বরং সবাই মিলে দ্বিতীয় কেন্দ্র বা বলয়টিকেই শক্তিশালী করতে হবে, যেহেতু আওয়ামী বলয়টি ক্রমশ স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসনের দিকে যাচ্ছিল।

আমার তখন খুব ভালো লেগেছিল যে মাহমুদুর রহমান মান্না ভাইও সেটা বুঝে সেভাবেই 'তৃতীয় শক্তি'র ধারণা থেকে বের হয়ে আওয়ামী বিরোধী বলয়কেই শক্তিশালী করার জন্য সেদিকেই ঝুকেছিলেন এবং সেই বলয়ের সাথেই যুগপৎ আন্দোলনে ছিলেন।
এবার আসি হাসনাত কাইয়ুম ভাই ও তাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর কথায়...তারা এখন তৃতীয় শক্তির কথা বলেন এবং সেটা করতে গিয়ে এবি পার্টি ও নাগরিক পার্টির মতো ডা*নপন্থী দলের সাথে জোটেও গিয়েছিলেন। পরে অবশ্য তারাই সেই জোটে আর থাকতে পারেনি; এবি পার্টি আর নাগরিক পার্টি অতি স্বাভাবিকভাবেই জামাতের সাথে জোটে গেছে।

তো, দেশে যখন একটা চরম অ-বাংলাদেশপন্থী ও ডা*নপন্থী শক্তির কবলে চলে যাওয়ার আশঙ্কা আছে, সেখানে সেই ডা*নপন্থী শক্তির বিপরীত বলয়ে অবস্থানকারী মধ্যপন্থী গণতান্ত্রিক ধারায় থাকা বিএনপি জোটের সাথেই সখ্য বা ঐক্যটাই বেশি দরকার ছিল...যেখানে দ্বিতীয় শক্তি হিসেবে অলরেডি অ-বাংলাদেশপন্থী, ডা*নপন্থীরা চলে এসেছে; সেখানে তৃতীয় শক্তি হিসেবে বাতুলতা যদি কেউ করে, সে কিন্তু জামাতের নেতৃত্বে জোটকে দ্বিতীয় শক্তি হিসেবে স্বীকার করেই তৃতীয় শক্তির কথা বলবে-- আর এমনটাই ভাবা স্বাভাবিক।
আমি মনে করি, এখানেই মান্না ভাই ও নাগরিক ঐক্যের সফলতা, এবং অপরদিকে হাসনাত কাইয়ুম ভাই ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যর্থতা!

(* নাগরিক ঐক্য এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্ব পর্যায়ের অনেকেই আমার পরিচিত বা এখনো ভালো সম্পর্ক আমার, মান্না ভাই ও কাইয়ুম ভাইসহ। তাই এই লেখাটা লিখলাম! সামনের লেখাতে 'সংস্কার' ইস্যুতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অবস্থান ও চিন্তাধারা নিয়ে আলোচনা করব)


সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানকে হারানো পসিবল না

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৪:৫০

সবাই বলতাছে
-ইরানের কাছে কত মিসাইল বা ক্ষেপণাস্ত্র আছে??
-ইরান কত দিন যুদ্ধ চালাতে পরাবে??
- কে আগে টায়ার্ড হবে???
ট্যাকা কম, অর্থনীতি ভাঙ্গা, মিত্র দেশ নাই, চিকিৎসা নাই...
but..

মিসাইল বা ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬



ইরানের মাটি পানি ও আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল পরিবেশ। বাংলাদেশের তুলনায় ইরানের সমতল ভূমি কম তারপরও ইরানে গম উচ্চ ফলন হয়। ভোজ্য তৈল জাত শষ্য উচ্চ ফলন... ...বাকিটুকু পড়ুন

ধোলাই-৭১

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২২



মধ্যপ্রাচ্যে আছি। দেশে ফেরার টিকেট কাটা ছিল ২ তারিখে। এর মধ্যেই শুরু হয়ে গেলো যুদ্ধের দামামা।আমি আরবি বুঝিনা। এয়ারপোর্টে কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে বলে ''খালাস খালাস'' মাফি মাফি।... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দিলে কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ১০:১৩


সম্প্রতি শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 'জিহাদের' ডাক দেওয়া হয়েছে। ইরানের সার্বভৌমত্ব ও ধর্মীয় কর্তৃত্ব রক্ষার দোহাই দিয়ে এই আহ্বান জানানো হলেও,... ...বাকিটুকু পড়ুন

রিয়্যাক্ট না করে কেউ যাবেন না

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই লোকটা বছরের পর বছর ধরে প্রকাশ্যে আমেরিকা ও ইসরাইলের ধ্বংস চেয়ে আসছে, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার মত ভয়ঙ্কর হুমকি দিয়ে আসছে; অথচ যুদ্ধ শুরুর... ...বাকিটুকু পড়ুন

×