
ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও আন্তরিকতার বন্ধনগুলোও কেঁপে উঠেছিল, নষ্ট হয়েছিল এই কথিত ইন্টেরিমের শাসনামলে। নষ্ট হয়েছিল বা ভেঙ্গে গিয়েছিল ব্যক্তিগত সম্পর্কগুলোও।
কথা ছিল লীগের পতন যাদের হাতে ঘটেছিল, তাদের ভিতরে থাকবে একটা ঐক্য। কিন্তু সেই ঐক্য বিনষ্ট হয়েছিল মূলত ইউনুস সরকার, জামাত ও এনসিপির হাতেই।
ইউনুস সরকার ও তাঁর সমর্থকেরা যখন 'পাঁচ বছর, পাঁচ বছর' শোরগোল তুলেছিল অনির্বাচভিতভাবে থেকে যাওয়ার জন্য, সেটাকে সফল করার জন্য যখন জামাত ও এনসিপির মতো ডানপন্থী ও র্যা*ডিকেল দলগুলোকে প্রধান মিত্র মনে করেছিল, যখন কিনা দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপিকে আগ্রাহ্য করে জামাত-এনসিপির মতো দেশবি*রোধী, মৌলবাদী, পাকিস্তানপন্থী শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে চেষ্টা করছিল, তখন প্রচুর ডা*নপন্থী, মৌল*বাদী ও উ*গ্র সাম্প্র*দায়িক লোকেরা তাদের সাপোর্টে অনলাইন ও ফলাইনে তুমুল শোরগোল তুলেছিল এসবের পক্ষে। যারা কিনা ভিতরে ভিতরে বা গুপ্তভাবে মৌলবাদী, জামাতি, তারাও অত্যন্ত বাজেভাবে ইউনুস সরকার ও জামাতিদের এজেন্ডার সপক্ষে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিল ফেসবুকে।
এসব তো সহ্য করা সম্ভব ছিল না বাংলাদেশপন্থী ও গণতন্ত্রপন্থী রাজনীতির সপক্ষের লোকদের। পারিনি আমিও। ইউনুস সরকার, জামাত, এনসিপি- এই তিন গণতন্ত্রবিরোধী, অ-বাংলাদেশপন্থী শক্তির সপক্ষে থাকা প্রচুর র্যাডিক্যাল, মৌলবাদী, ছুপা জামাতি লোকজনকে আনফ্রেন্ড করেছি ফেসবুকে, যাদের সংখ্যা ২০০-এর কম হবে না গত দেড় বছরে। এদের মধ্যে অনেকেই ছিল আমার বাল্যবন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ফ্রেন্ড, প্রাক্তন সহকর্মী, প্রাক্তন রাজনৈতিক সহযোদ্ধা, ভাইব্রাদার, বোন-সিস্টারসহ অনেকেই! নেহায়েত চক্ষুলজ্জার কারণে কিছু মানুষকে সেটা করতে পারিনি…আবার, এর বিপরীতটাও ঘটেছে। ডঃ ইউনুসের সপক্ষে দেওয়া পোস্টে আমি নিয়মিত হাহা দিতাম বলে আমাকেও আনফ্রেন্ড করে দিয়েছিল আমার বাল্যকালের বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, নওগাঁনিবাসি এক ফেসবুকীয় চো*দনা!
এমনটা নিশ্চয়ই ঘটেছে আরো অনেকের ক্ষেত্রে গত দেড় বছরে! এহেন সামাজিক বন্ধন নষ্ট করা, সামাজিক সংকট সৃষ্টির দায়ও অনেকটাই বর্তায় কথিত ইন্টেরিম ইউনুস সরকারের উপরই, তাই নয় কি?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


