somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার হরতালে নৈরাজ্যকারীদের (পিকেটারদের) দমন করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছে। জনগণের প্রশ্ন, এখন সেই আইন কোথায়?

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল শব্দটি মূলত একটি গুজরাটি শব্দ, যা সর্বাÍক ধর্মঘটের অনুরূপ। মহাÍা গান্ধী ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম এ শব্দটি ব্যবহার করেন। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় দোকানপাট, অফিস-আদালত বন্ধ থাকে। তবে সাধারণত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাসপাতাল, খাবার ও ওষুধের দোকান এবং গণমাধ্যমসমূহ এর আওতার বাইরে থাকে। এটা সাধারণত কোন একটা দাবি আদায় করা বা এর গুরুত্ব বোঝাতে আহ্বান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সরকার সমর্থিত নয় এমন সংগঠন কিংবা বিরোধী দল হরতাল আহ্বান করে থাকে। তবে অরাজনৈতিক কোন দল সরকার সমর্থিত হওয়া সত্ত্বেও সরকারের কোন কাজের বিরোধিতা করতে হরতালের ডাক দিতে পারে। শান্তিপূর্ণ হরতালের মূল কার্যক্রম হয়ে থাকে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। অর্থাৎ হরতাল সমর্থকরা রাজপথে বেরিয়ে একত্র হয়ে উচ্চস্বরে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে মিছিল সমাবেশ করে জানান দিয়ে থাকেন। আইন বহির্ভূত কর্মকাণ্ড অর্থাৎ হরতাল সমর্থকরা যখন মারমুখী আচরণ শুরু করে, তখন হরতাল আর শান্তিপূর্ণ থাকে না। ২০১১ সালে সরকার হরতালে নৈরাজ্যকারীদের (পিকেটারদের) দমন করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছে। জনগণের প্রশ্ন, এখন সেই আইন কোথায়?
বর্তমান সময়ে হরতাল যেন আমাদের জাতীয় জীবনের অনিবার্য অনুষঙ্গ হয়ে দেখা দিয়েছে। হরতালে কোথাও নিরাপদে চলার উপায় নেই। সবার মধ্যেই আতংক বিরাজ করে। একটি গণতান্ত্রিক দেশে এরকম পরিস্থিতি কোনমতেই গ্রহণযোগ্য নয়। কেন হরতালে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘিœত হবে? নিরীহ মানুষ কেন অপরাজনীতির শিকার হয়ে মৃত্যুবরণ করবে? কেন ককটেল ও বোমার আঘাতে ছিন্নভিন্ন হবে মানুষের শরীর? কী অপরাধ তাদের? হরতালে রাষ্ট্রীয় সম্পদের মারাÍক ক্ষতি হচ্ছে। রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলা হচ্ছে। প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন পুড়িয়ে দেয়া হচ্ছে। হরতালের বিধ্বংসী কর্মকাণ্ড থেকে রক্ষা পাচ্ছে না অ্যাম্বুলেন্সও। আগে অ্যাম্বুলেন্স সার্ভিস হরতালের আওতামুক্ত থাকায় নির্বিঘেœ রোগীদের হাসপাতালে আনা-নেয়া করা সম্ভব হতো। এখন সেটাও সম্ভব হচ্ছে না।
হরতালের কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠে মনোযোগ দিতে পারছে না। শিক্ষকদের কাছে পড়তে না পারার কারণে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারছে না। স্কুলের কোমলমতি শিশুদের পড়ালেখার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। এসবের দায়ভার কে নেবে? শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লাগাতার হরতাল নিয়ে সঙ্গত কারণেই পরীক্ষার্থীরা চরম উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে রয়েছে।
হরতালের কারণে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে সীমিত আয়ের মানুষের দফারফা অবস্থা। হরতালে মানবতা লংঘিত হওয়ার ঘটনা ঘটছে বারবার। আমাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকলে আজ দেশে এরকম নৈরাজ্যকর, অশান্তিময় পরিস্থিতির উদ্ভব হতো না। সবার মধ্যে মানবতাবোধ জাগ্রত হোক। হরতাল বিধ্বংসী না হয়ে শান্তিপূর্ণ হোক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×