শেখ আনোয়ার
ঢাকা মহানগর পুলিশ ‘ভিআইপি’ গাড়ি ডাকাতের একটি দলকে আটক করেছে। বিস্ময়কর তাদের কর্মতৎপরতা। তাদের ডাকাতির লক্ষ্য মার্সিডিজ বেঞ্জসহ নামিদামি ব্র্যান্ডের গাড়ি। ৭০ থেকে ৮০ জনের সুসংগঠিত এ ডাকাত দলের সদস্যরা রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় ছড়িয়ে থেকে গাড়ি ছিনতাই ও ডাকাতি করে। ডাকাতির সুবিধার্থে তারা পুলিশের পোশাক পরে নকল পুলিশও সাজে। পুলিশ তাদের কাছ থেকে ১৩টি গাড়ি ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এর আগেও বিভিন্ন সময়ে এ রকম গাড়ি ছিনতাইকারী ও ডাকাতদের পুলিশ ধরেছে। সেসব বলা যায় ছোটখাটো চুরি-ছিনতাইয়ের পর্যায়ে ছিল। কিন্তু বর্তমানে ধৃত ডাকাত দলটির আকার দেখে বোঝা যায়, তারা আর ছিঁচকে পর্যায়ে নেইÑ ভয়ংকর ডাকাতে রূপান্তরিত হয়েছে। ইতিপূর্বে ইস্কাটন এলাকা থেকে ধৃত এক গাড়ি ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করলে সে জানিয়েছিল, তার গাড়িচোর দলে ৮-১০ জন বেতনভুক চোর রয়েছে, যাদের ‘কাজ’ গাড়ি চুরি করা! কাজেই এই ৭০-৮০ জনের সুসংগঠিত ডাকাত দল যদি বেতনভুক একটি ডাকাত দল হয়, তবে বিস্মিত হওয়ার কারণ নেই।
গাড়ি চুরির পর তা বিক্রি করা একটি জটিল প্রক্রিয়াগত ব্যাপার। গাড়ি শুধু চুরি করলেই হয় না, সেই গাড়িকে পার্ট বাই পার্ট খুলে বিক্রি করার জন্যও উপযোগী করতে হয়। কখনোবা গাড়ির রঙ বদলে বিক্রির উপযোগী করা হয়। সম্পূর্ণ গাড়ি বিক্রি করতে হলে এর ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি পরিবর্তন করতে হয়। এসব কাজ সম্পাদন করা শুধু ডাকাত দলের পক্ষে সম্ভব নয়। বুঝতে অসুবিধা হয় না, এদের সঙ্গে জড়িত বিআরটিএ’র সংশি¬ষ্ট কিছু কর্মচারী-কর্মকর্তা। গাড়ি ছিনতাইয়ের সঙ্গে পুলিশের কিছু সদস্যের জড়িত থাকারও প্রমাণ মিলেছে। এভাবে একটা বিরাট সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে গাড়ি চোরদের। তারাই ক্রমে সংগঠিত ডাকাত দলে পরিণত হয়েছে।
গাড়ি চুরি রোধে বিআরটিএ’র উদ্যোগে রেট্রো-রিফ্লেকটিভ নম্বর পে¬ট প্রতিস্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকটি মোবাইল ফোন কোম্পানির জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে গাড়ির অবস্থান সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখার সেবাও দিয়ে থাকে। তা সত্ত্বেও গাড়ি চোরদের দৌরাÍ্য থেকে রেহাই মিলছে না। সম্ভবত লঘুদণ্ডের সুযোগে জেল থেকে বেরিয়েই তারা আরও দ্বিগুণ উৎসাহে জড়িয়ে পড়ছে তাদের পুরনো পেশায়। ফলে যেমন চোর থেকে ডাকাত পরিচয়ে উত্তরণ ঘটছে তাদের, তেমনি সংঘবদ্ধ হতে হতে বিরাট দলে পরিণত হচ্ছে। এদের অপরাধ শুধু একটি নির্দিষ্ট লক্ষ্যে সীমাবদ্ধ নয় বলেই ধারণা। একটি অপরাধের সূত্রে চক্রাকারে আরও অপরাধের জš§ হচ্ছে এবং তারা জড়িয়ে পড়ছে সেসব অপরাধেও। সন্ত্রাসীদের এ মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।
পুলিশের পোশাক পরে নকল পুলিশের গাড়ি চুরি চলছেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।