গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে যারা গলা ফাটান তারাই এখন এরশাদকে নিয়ে যে টানাটানি শুরু করেছেন তাতে তার 'স্বৈরাচারী', 'বিশ্ব বেহায়া' এসব বিশেষণ অনেক আগেই ঘুচে গেছে। মুখ্য যখন ক্ষমতা তখন সুবিধাবাদী হলে দোষের কী? মুক্তিযুদ্ধের চেতনা যদি হয় গণতন্ত্র আর রাজনৈতিক দলগুলোর সংজ্ঞা মতে, গণতন্ত্রের একমাত্র শর্ত যদি হয় নিয়মিত নির্বাচন তাহলে এরশাদের মতো এককালের 'স্বৈরাচার' হতে পারেন গণতন্ত্রের ধ্বজাধারী আর যুদ্ধাপরাধী জামায়াতও হতে পারে দেশপ্রেমিক। তাতে স্বাধীনতার পক্ষশক্তির চেতনাও যেমন অক্ষত থাকে তেমনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শেরও কোনো বিচ্যুতি ঘটে না। এরশাদকে নিয়ে যারা হাস্যরস করেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদের মুখে চুনকালি পড়েছে। যে যাই বলুক, রাজনীতির মাঠে এখন সবচেয়ে দামি খেলোয়াড় হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সেটা ভালো করেই বুঝতে পারেন। সুতরাং নির্বাচনী প্রতিযোগিতার বাজারে তিনি সর্বোচ্চ দামে বিক্রি হতে চাইবেন এটাই স্বাভাবিক!
রাজনীতির মাঠে এখন সবচেয়ে দামি খেলোয়াড় হুসেইন মুহম্মদ এরশাদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।