একদিন এসো বন্ধু আমাদের শ্যামল গাঁয়,
জল ছল ছল কালিদাস নদী অববাহিকায়।
এখানে কেউ চাষী, কেউ জেলে , কেউ বুনে তাঁত,
মিলেমিশে থাকি মোরা নেই কোন সংঘাত।
এখানে সকাল হয় হাজারো পাখির মধুর গানে
ঘাসের ডগায় শিশির কণা জীবনের উচ্ছ্বাস আনে।
এখানে শীতল ছায়া সবুজ ছড়ানো বনে,
তনুমনে জাগে শিহরন দক্ষিনা সমীরণে।
ফসলের মাঠে চলে দুরন্ত বাতাসের খেলা,
নয়ন ভরে দেখিও তুমি সকাল -সন্ধ্যা বেলা।
এখানে ফুলের সুবাস,মাটির সোঁদা সোঁদা গন্ধ
জীবনের পরতে পরতে মিশে ছড়ায় আনন্দ।
এসো বন্ধু তোমাদের ইট পাথরের বিমর্ষ নগর ছেড়ে
আমাদের মায়া ভরা,ছায়া শীতল শান্তির নীড়ে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



